Sunday, March 15, 2026
37 C
Dhaka

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে স্পিডবোট চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ রোববার সকাল ছয়টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

স্পিডবোট পরিচালনায় নিয়োজিত আরকে এন্টারপ্রাইজের মালিক জগলুল হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যায় একটি জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানের অকটেনবাহী লরি ঘাটে এসে পৌঁছেছে। লরিতে মোট ৯ হাজার লিটার অকটেন ছিল। এই জ্বালানি পেয়ে দুই দিনের মতো স্পিডবোট চলাচল পুনরায় শুরু হয়েছে। জগলুল হোসেন বলেন, পুরো ঈদ মৌসুমে স্পিডবোট চালাতে আমাদের প্রায় ৮০ হাজার লিটার অকটেন প্রয়োজন।

ঘাটসংলগ্ন সূত্র জানায়, কুমিরা-গুপ্তছড়া নৌপথে তিনটি কোম্পানি স্পিডবোট সার্ভিস পরিচালনা করে। এর মধ্যে আদিল এন্টারপ্রাইজ ও আরকে এন্টারপ্রাইজ যৌথভাবে ২৫টি স্পিডবোট পরিচালনা করে। অপর কোম্পানি সন্দ্বীপ মেরিন সার্ভিস পৃথকভাবে আটটি স্পিডবোট পরিচালনা করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সন্দ্বীপ মেরিন সার্ভিসের স্পিডবোট চলাচল এখনও বন্ধ রয়েছে।

স্বাভাবিক সময়ে আরকে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজের দৈনিক অকটেনের চাহিদা থাকে প্রায় তিন হাজার লিটার। ঈদে যাত্রীর চাপ বাড়লে চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় ৪ হাজার ৫০০ লিটার। চলতি ৭ মার্চ থেকে এ দুই কোম্পানি অকটেন পাননি, যার ফলে ওই দিন থেকেই স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, ঘাট কর্তৃপক্ষ তেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অকটেনের ব্যবস্থা করেছে। ঈদযাত্রায় যদি জ্বালানির কোনো সমস্যা হয়, তা সমাধানের চেষ্টা করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের...
spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব...
spot_img