Sunday, March 15, 2026
37 C
Dhaka

কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় নৌকার ধাক্কায় মিন্টু মিয়া (৩৮) নামে এক নৌকার মালিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামে আরেক নৌকার মালিক ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে সেটি মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন। তার উদ্ধারে স্বজন ও স্থানীয়রা এখনও নদীতে খোঁজাখুঁজি চালাচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আঙ্গুর মিয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। চিলমারী মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক আসমা আক্তার জানান, বিষয়টি এখনও তাঁর জানা নেই, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের...

ডিএমপি জানিয়েছে ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ঈদুল...

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি খাতের উন্নয়ন পরিকল্পনা

বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড...

তাঁত মেলায় মণিপুরি কম্বো ও জামদানির ফিউশন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প মেলা ও প্রদর্শনীতে...

জাতীয় প্যারেডে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে কুচকাওয়াজের...

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান...

বাংলাদেশ–তুরস্ক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও...

সাদা বাঘের জন্মে চিড়িয়াখানার ইতিহাসে নতুন রেকর্ড

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি বেলি–টগর চারটি বাচ্চা...

বিমানবন্দরে সোনা চোরাচালান রোধে বড় সাফল্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক...

বিশেষ বাস সার্ভিসে শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ...

সংরক্ষিত আসনে নারীদের শক্ত ভূমিকা নিশ্চিত করার আহ্বান

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সংসদে কার্যকর প্রতিনিধিত্ব ও ডিজিটাল নিরাপত্তা’...
spot_img

আরও পড়ুন

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর শ্বশুর মোকছেদুল হক ও শাশুড়ি মর্জিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় আবদুল মালেক (৪৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে আটটার দিকে...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি এই অধ্যাদেশগুলো পর্যালোচনা...
spot_img