Sunday, March 15, 2026
34.8 C
Dhaka

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

নিহত সোহাগ শেখের বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকান পরিচালনা করতেন এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন সোহাগ শেখ। পথে বাজারের পশ্চিম পাশে পানবাজার সংলগ্ন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখ মারা গেছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তিনি বলেন, ‘বন্দুকধারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। ধারণা করছি তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে।’

এর আগে গত ৭ মার্চ রাতেও মোল্লাহাট উপজেলায় গুলির ঘটনা ঘটে। সেদিন কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে নূর ইসলাম (২৭) নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি উপজেলা সদরের একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির...

ব্যবসায়ীদের স্বেচ্ছায় সরানোর জন্য সময়সীমা ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ অভিযানের তৃতীয়...

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদ বাঁচাতে নৌ-শোভাযাত্রা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদ...

ফকিরবাড়ি ও কালীবাড়ি: ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ

বরিশাল নগরের ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন...

বসন্তের বৃষ্টিতে ঝলমল অশোকমঞ্জরি

মৌলভীবাজার শহরের মনু নদের পাড়ের শান্তিবাগ ওয়াকওয়ে এলাকায় এখন...

রমজানের শেষে কেন ফিতরা দেওয়া হয়

সদকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। ‘সদকা’ অর্থ...

উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক...

পর্যটক নিয়ন্ত্রণে সেন্ট মার্টিনে ফিরছে সামুদ্রিক কাছিম

বঙ্গোপসাগরের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের সৈকতে এ বছর ডিম...

ময়মনসিংহের কিশোরী সাবার ক্যানভাসে জীবনের গল্প

ময়মনসিংহের মুক্তাগাছার বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরী সাবা ইসলাম রংতুলি...

রূপগঞ্জে আলাদা দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চারজনের মৃত্যু...

সন্ত্রাসের ঘাঁটি থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে পাহাড়ি এলাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ঘেরা জঙ্গল সলিমপুর এলাকা এক সময়...

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী: “মানুষ হাসপাতালে এসে প্রাপ্য সেবা পাবে, এজন্য সরকার পদক্ষেপ নিচ্ছে”

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রত্যেক মানুষ...

গাইবান্ধায় ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ফেসবুকে ভাইরাল, দুই এসআই প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

গাইবান্ধা জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়া এলাকার শহর পুলিশ ফাঁড়ির...

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহীর চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ...
spot_img

আরও পড়ুন

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর...

ব্যবসায়ীদের স্বেচ্ছায় সরানোর জন্য সময়সীমা ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন জেলা প্রশাসন বাধার মুখে পড়ে অভিযান স্থগিত করেছে। তবে দোকান মালিকদের নিজেদের উদ্যোগে দোকানপাট...

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদ বাঁচাতে নৌ-শোভাযাত্রা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদ রক্ষার দাবিতে নৌ-শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী, বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী...

ফকিরবাড়ি ও কালীবাড়ি: ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ

বরিশাল নগরের ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন ফকিরবাড়ি মসজিদ। দুই শতাব্দীরও বেশি পুরোনো এই মসজিদ নগরের অন্যতম প্রাচীন ইসলামি স্থাপনা হিসেবে পরিচিত।...
spot_img