Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

মৌলভীবাজারে বসন্তের রঙে রাঙা পলাশ

মৌলভীবাজার শহর থেকে কালেঙ্গা সড়ক ধরে বর্ষিজোড়া ইকোপার্ক অতিক্রম করলেই টিলার ওপর চোখে পড়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয়। নিরিবিলি সবুজে ঘেরা এই সরকারি কার্যালয় এলাকাজুড়ে বসন্তে ফুটেছে পলাশ ফুল। গাছের ডালে থোকা থোকা টকটকে লাল ফুল যেন দূর থেকে আগুনের গোলার মতো ঝুলে আছে। চারপাশের গভীর সবুজের ভেতর এ দৃশ্য প্রকৃতিপ্রেমীদের জন্য এক অন্যরকম আবেশ তৈরি করে।

কার্যালয়ের ভেতরেই রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবন। সেখানে যাওয়ার পাকা পথের দুই পাশে দাঁড়িয়ে আছে নানা প্রজাতির গাছ, বিশেষ করে সারি সারি নাগেশ্বরগাছ। বসন্তের শুরুতে এ পথ ধরেই চোখে পড়ে পলাশের রঙিন বিস্ফোরণ। কখনো মনে হয়, বনের শাখা-প্রশাখার মাথায় কেউ যেন আগুনের শিখা বেঁধে দিয়েছে।

সম্প্রতি কার্যালয়ে গিয়ে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ার জানান, কয়েক বছর ধরেই এই নির্জন বনের ভেতরে পলাশ ফুল ফুটছে। তিনি বলেন, এখানে গাছে পলাশ ফুল ফুটেছে। বেশ কয়েক বছর ধরেই নিভৃত বনের ভেতর এই পলাশ ফুটছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কার্যালয়ের কাছের একটি গাছে অল্পসংখ্যক ফুল থাকলেও সামনে বাঁক নিয়ে একটু এগোলেই দেখা মেলে দুইটি গাছে অসংখ্য পলাশের সমাহার।

ঝকঝকে রোদের আলোয় ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। টকটকে লাল রঙ চারপাশের সবুজকে যেন চ্যালেঞ্জ জানায়। মাঝে মাঝে কাঠশালিক, বুলবুলি ও শালিক এসে বসছে ডালে ডালে। এক ডাল থেকে আরেক ডালে উড়ে গিয়ে বসার ফাঁকে ঝরে পড়া পাপড়িগুলো নিচে খয়েরি পাতার সঙ্গে মিশে তৈরি করছে অনন্য নকশা। প্রকৃতির এই দৃশ্য নীরবতা ভেঙে দেয় পাখির ডানা ঝাপটানোর শব্দে।

পলাশ মাঝারি আকারের একটি পর্ণমোচী বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম বিউটিয়া মোনোসপারমা এবং এটি ফাবিসিয়ে পরিবারের সদস্য। তবে গাছটি ফুলের জন্যই অধিক পরিচিত। সংস্কৃতিতে পলাশের আরেক নাম কিংশুক। গাছটি সাধারণত সর্বোচ্চ ১৫ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শীতকালে এর পাতা ঝরে যায় এবং বসন্তের শুরুতেই ডালে ডালে ফুটে ওঠে রঙিন ফুল।

পলাশগাছের বাকল ধূসর বর্ণের, শাখা-প্রশাখা ও কাণ্ড কিছুটা আঁকাবাঁকা। নতুন পাতা রেশমের মতো সূক্ষ্ম এবং পরিণত হলে গাঢ় সবুজ রঙ ধারণ করে। পাতা ত্রিপত্রী এবং দেখতে মান্দার গাছের পাতার মতো হলেও আকারে তুলনামূলক বড়। সাধারণত বসন্তেই ফুল ফোটে। টকটকে লাল ছাড়াও হলুদ ও লালচে আভাযুক্ত ফুলও দেখা যায়। প্রতিটি ফুলের দৈর্ঘ্য দুই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ফল দেখতে অনেকটা শিমের মতো।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পলাশগাছ দেখা যায়। ভারত, নেপাল ও শ্রীলঙ্কার পাশাপাশি মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। তবে মৌলভীবাজারের এই নিরিবিলি বনের ভেতর পলাশের যে রূপ ধরা দিয়েছে, তা যেন প্রকৃতির নিজস্ব আয়োজনেই সাজানো এক অনুপম প্রদর্শনী।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)...

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন নিশ্চিত

শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে...

ভূমিকম্প মোকাবেলায় প্রাথমিক পরিকল্পনা তৈরি হচ্ছে

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত...

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম চিহ্নিত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের...

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে তিন দিনের সফরে

তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা আসছেন...

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে...

ধান ছেড়ে তরমুজে সাফল্যের গল্প

ধানচাষের প্রচলিত ধারার বাইরে গিয়ে তরমুজ আবাদে সফলতার নজির...

ইরান ইস্যুতে রাজপথে নামছে জামায়াত

ইরান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ...

জীবননগর সংঘর্ষে নিহত কর্মী, ঢাকায় জামায়াতের কর্মসূচি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের দুপক্ষের সংঘর্ষে...

যৌথ হামলায় ইরানের সামরিক নেতৃত্বে বড় ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ...

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা...

খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও...

নওগাঁয় ইফতারের সময় টক দইয়ের ঘোল বা মাঠার ঐতিহ্য

নওগাঁ শহরে রোজার মাসে ইফতারের অন্যতম প্রিয় পানীয় হলো...
spot_img

আরও পড়ুন

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম...

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন নিশ্চিত

শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি...

ভূমিকম্প মোকাবেলায় প্রাথমিক পরিকল্পনা তৈরি হচ্ছে

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ...

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম চিহ্নিত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক...
spot_img