Friday, February 27, 2026
31.7 C
Dhaka

বাবুগঞ্জে সেতুর ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস সেতু পার হয়ে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী লাবিবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইসলাম পরিবহনের চালক কবির হোসেন (৪০) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস দুটি সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ সময় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়ার পর গভীর রাতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে...

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে...

দলীয় কোন্দলে উত্তপ্ত কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

‘মব কালচার শেষ’—বক্তব্যের সঙ্গে বাস্তবতা মিলছে না

রাজীব আহমেদ, ঢাকা: অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পতনের হাত থেকে...

সুনামগঞ্জে টিসিবি ট্রাক দেরিতে পৌঁছায়, প্রচার না থাকায় অনেকেই মিস করলেন পণ্য

সুনামগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের পাগলাবাজারে ট্রেডিং করপোরেশন অব...

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থন জানালো সৌদি ও কয়েকটি মুসলিম দেশ

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের...

ঝালকাঠিতে বাবার জানাজায় অংশ নিলেন ডান্ডাবেড়ি পরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল...

দুপুরে ভূমিকম্পে আতঙ্ক ছড়াল বিভিন্ন জেলায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।...

কলমাকান্দায় তিনটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার অভিযোগে...

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই...

কারা ফিদিয়া দিতে পারবেন, কারা করবেন কাজা

ইসলামে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ব্যক্তিগতভাবে পালন করার...
spot_img

আরও পড়ুন

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে। এ অঞ্চলের সুপারির বাজার প্রায় হাজার কোটি টাকার। বিশেষত উজ্জ্বল কমলা রঙের, বড় আকারের এবং...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় মাধবদী থানায় মামলা করা হয়েছে। রাতেই পুলিশ পাঁচ আসামিকে...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংসদীয় আসনে গণভোটে ‘হ্যাঁ’–এর চেয়ে ‘না’ ভোট বেশি পড়েছে। তিন আসনে মোট ৪ লাখ...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। নিয়মিত ব্রাশ করার পরও কাঙ্ক্ষিত ফল না পেলে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হতে...
spot_img