Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

লবণাক্ত জমিতেও বার্লি চাষে সফল খুলনার কৃষক

খুলনার পাইকগাছার কপিলমুনি এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ করা বার্লির খেতে প্রথমবারেরই আশাব্যঞ্জক ফলন ধরা দিয়েছে। স্থানীয় কৃষকরা আগে কখনো ভাবেননি যে এই লবণাক্ত জমিতে বার্লি চাষ সম্ভব। তবে মনিরুল ইসলাম তার এক বিঘা জমিতে রবি মৌসুমে পরীক্ষামূলকভাবে বার্লি চাষ করে সফলতা পেয়েছেন।

মনিরুল ইসলামের বাড়ি পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায়। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায় চারদিকে নানা ফসলের সমাহার। এক পাশে শর্ষে, অন্য পাশে গম, কোথাও পাট চাষের প্রস্তুতি। এর মাঝখানে সবুজ বার্লির খেত আলাদা করে নজর কাড়ছে। খেতের প্রান্তে টাঙানো আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সাইনবোর্ড, যেখানে লেখা কৃষকের নাম এবং বারি বার্লি-৭ ও বারি বার্লি-১০—দুটি জাতের নাম।

মনিরুল ইসলাম বলেন, ‘জমিতে আগে গম চাষ করতাম। এবার কৃষি গবেষণা বিভাগের পরামর্শে প্রথমবার বার্লি চাষ করিছি। তারা আমারে বিনা মূল্যে বীজ, সার সবকিছু দিছে। শুরুতে ফলন হয় কি না একটু চিন্তায় ছিলাম। কিন্তু এখন ফলন দেইখে ভালো লাগদিছে। আশপাশের কৃষকেরাও দেখতি আসে আমার খেত। অনেকে বার্লির বীজও রাখতি বলিছে।’

বারির সরেজমিন গবেষণা বিভাগ, পাইকগাছা উপজেলার দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান জানান, এই এলাকায় এটিই প্রথম পরীক্ষামূলক বার্লি আবাদ। বারি বার্লি-৭ খাটো এবং ৯০-১০৫ দিনের মধ্যে পরিপক্ব হয়। বারি বার্লি-১০–এর উচ্চতা ৯০ থেকে ৯৫ সেন্টিমিটার এবং লবণাক্ত জমিতেও হেক্টরপ্রতি গড়ে ২ থেকে ২.৪ টন ফলন দেয়। এটি ৮০ থেকে ৮৬ দিনের মধ্যে পাকতে শুরু করে। পাইকগাছার জন্য বারি বার্লি-১০ তুলনামূলকভাবে বেশি উপযোগী বলে মনে হচ্ছে।

জাহিদ হাসান আরও বলেন, অনুর্বর ও লবণাক্ত জমিতে স্বল্প খরচে বার্লি চাষ সম্ভব। পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম এবং সেচ ছাড়াও ফলনে বড় তারতম্য দেখা যায় না। রবি মৌসুমে লবণাক্ততার কারণে যেখানে অন্য ফসল ঝুঁকিতে থাকে, সেখানে বার্লি হতে পারে সম্ভাবনাময় বিকল্প। পরীক্ষামূলক আবাদ সফল হওয়ায় আগামী মৌসুমে চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মনিরুল ইসলামের পাশের জমির মালিক আমিরুল ইসলাম বলেন, ‘শুরুতে যখন শুনলাম মনিরুল ভাই বার্লি লাগাচ্ছেন, তখন মনে হইছিল—এ আবার কেমন ফসল! ভাবতাম, বার্লি তো বিদেশে হয়, আমাগের দেশে হয় না। কিন্তু এখন দেখতিছি গাছের বৃদ্ধি ভালো, শীষও সুন্দর হইছে। ভাবতিছি আগামী মৌসুমে আমিও কিছুটা জমিতে বার্লি চাষ করে দেখব।’

বারির গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান জানান, পাইকগাছার পার্শ্ববর্তী কয়রা উপজেলার লবণাক্ত এলাকায় গত ছয় বছর ধরে বার্লি চাষের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আনা বীজ দিয়ে প্রায় ১৫০টি নতুন লাইন উদ্ভাবন করা হয়েছে। সেগুলো বড় প্লটে পরীক্ষামূলকভাবে চাষের প্রস্তুতি চলছে। সফল হলে দ্রুত কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। বার্লি উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উপকূলীয় কৃষিকে টেকসই করতে কৃষকদের প্রচলিত চাষাবাদের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বিকল্প তৈরি করা জরুরি। দেশে বার্লির চাহিদা থাকলেও উৎপাদন কম হওয়ায় আমদানি করতে হয়। স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বার্লিভিত্তিক শিল্পেরও বিকাশ ঘটবে। পুষ্টিগুণসমৃদ্ধ এ ফসল খাদ্য ও পশুখাদ্য উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ...

প্রাথমিক শিক্ষা থেকে ভাষাদক্ষতার ঘাটতি, উচ্চশিক্ষা ও চাকরিতেও প্রভাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ভাষার...

অস্ট্রেলিয়া কোচের ব্যাখ্যা, টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বহীন বলা ভিত্তিহীন

বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এমন অসহায় অবস্থার চিত্র খুব কম...

ফাহিমার ঝড়, পাকিস্তান নারী ‘এ’ দল ৫৪ রানে অলআউট

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল সংগ্রহ...

মধু ও রসুনের মজার বৈজ্ঞানিক রহস্য

খাবারের সঙ্গে জড়িয়ে থাকে অনেক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। রাতের...

রহস্যময় ঘুমের মহামারি ১৯১৬-১৯২৭

১৯১৬ সালের শীতকালে, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের মাঝেই মানুষের জীবন...

২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিতে কি ৩০ লাখ কুকুর হত্যা করবে মরক্কো

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মরক্কোর বিরুদ্ধে...

মোহাম্মদ আমির: ভারত শেষ চারে উঠবে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আটটি দল চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার...

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত...

অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের জয়, হতাশা নেইও কমছে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে...
spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে পারে গ্লু গান। স্কুলের প্রজেক্ট বা ক্র্যাফটের কাজে ব্যবহৃত এই সাধারণ যন্ত্রই চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক চেয়ার-ছাতা, অথচ সৈকতে পর্যটকের সংখ্যা মাত্র পাঁচ। ঢেউ ভাঙছে, বাতাস বইছে, কিন্তু পানিতে নামার কেউ...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর কাজা করা ওয়াজিব নয়; বরং নির্ধারিত সময়ে ও সুযোগ অনুযায়ী তা আদায় করা যায়। কাফফারাও...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ উপস্থিত ছিলেন। খালি পায়ে ফুল হাতে সারিবদ্ধভাবে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই পরেছেন...
spot_img