Sunday, February 8, 2026
26 C
Dhaka

সারজিস আলম পঞ্চগড়–১ আসনে ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পঞ্চগড়–১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোটারদের উদ্দেশে গত দেড় বছরের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোন দল বা ব্যক্তি কী করেছে, তা বিচার করেই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া উচিত।

শনিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চবিদ্যালয় মাঠে শাপলাকলি প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন সারজিস আলম।

জনসভায় বক্তব্যে তিনি অভিযোগ করেন, অল্প সময়ের মধ্যেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদাকে তথাকথিত পুরোনো রাজনৈতিক সংস্কৃতির শিকার বানানোর চেষ্টা শুরু হয়েছে। তাঁর ভাষায়, কিছু পুরোনো ধাঁচের রাজনৈতিক শক্তি আবারও রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে।

সারজিস আলম বলেন, “আমরা ভেবেছিলাম রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্রশাসন পাব। সরকারি দপ্তরগুলোতে ঘুষ ছাড়া সেবা পাওয়া যাবে, থানায় বা ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হবে। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবেন, শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবেন এবং সাধারণ মানুষ সম্মান ও ইনসাফের সঙ্গে জীবন যাপন করবেন।” কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ও তাদের নেতা–কর্মীরা আবার দেশকে আগের অনিয়ম ও বৈষম্যের পথে ফিরিয়ে নিতে চাইছে। এ অবস্থায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো দল বা প্রতীকের কাছে জিম্মি হয়ে থাকার সময় নেই। জনগণই হবে রাষ্ট্র পরিচালনার প্রকৃত নিয়ামক—এই বিশ্বাস থেকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রাজশাহীর বস্তির নারীরা নির্বাচনী মিছিলে, দৈনিক ভাড়া ৫০ টাকা

রাজশাহী নগরের বস্তিবাসী নারীদের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া এবার...

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি, কবে থেকে জানুন

চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন উপলক্ষে একের পর এক...

রায়পুরে শিশু হত্যাকাণ্ডে তল্লাশি অভিযান, সেপটিক ট্যাংকে লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রতিবেশীর ঘরের সেপটিক ট্যাংক থেকে দেড়...

নিউমুরিং টার্মিনাল ইস্যুতে চট্টগ্রাম বন্দরে ফের অচলাবস্থা

চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে...

ময়মনসিংহ-১ আসনে মূল লড়াই বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে এবার আওয়ামী...

দিনাজপুর-৪: প্রধান লড়াই ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে...

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্রে ধূমপান বন্ধের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে আগুন...

রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা

রাশিয়ার উফা শহরের স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ডরমিটরিতে ভারতীয় শিক্ষার্থীদের...

তাসনিম জারা ঢাকা–৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা–৯ সংসদীয় আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে...

ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে দুই পক্ষের সংঘর্ষ

ভোলার সদর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জামায়াতে...

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত...

ঢাকা–১২ আসনে রেকর্ড ১৫ প্রার্থী, ভোটের মাঠে অর্থের প্রভাব

ঢাকা–১২ সংসদীয় আসনে এবারের নির্বাচনী মাঠে সবচেয়ে বেশি প্রার্থী...

ঋণভার বাড়িয়েও শেষ সময়ে প্রকল্প অনুমোদন অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের বিদায়মুহূর্তে অনুমোদিত একাধিক উন্নয়ন প্রকল্প ঘিরে নতুন...
spot_img

আরও পড়ুন

রাজশাহীর বস্তির নারীরা নির্বাচনী মিছিলে, দৈনিক ভাড়া ৫০ টাকা

রাজশাহী নগরের বস্তিবাসী নারীদের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া এবার ৫০ টাকার বিনিময়ে হচ্ছে। শনিবার বিকেলে রামচন্দ্রপুর এলাকায় পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বস্তিবাসীরা...

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি, কবে থেকে জানুন

চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন উপলক্ষে একের পর এক ছুটি পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এবার টানা পাঁচ দিনের বড় ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা। আগামী ১১ ফেব্রুয়ারি...

রায়পুরে শিশু হত্যাকাণ্ডে তল্লাশি অভিযান, সেপটিক ট্যাংকে লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রতিবেশীর ঘরের সেপটিক ট্যাংক থেকে দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু কানিজ ফাতেমা তিন দিন ধরে নিখোঁজ...

নিউমুরিং টার্মিনাল ইস্যুতে চট্টগ্রাম বন্দরে ফের অচলাবস্থা

চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে শুরু হওয়া এ...
spot_img