Tuesday, February 3, 2026
27 C
Dhaka

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ওপর, যেখানে কনটেইনার ওঠানো-নামানোসহ প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে গেছে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বন্দর ভবনের পাশে এক সংবাদ ব্রিফিংয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।

এর আগে গত শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এরপর আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। ওই কর্মসূচি শেষ হওয়ার আগেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। ফলে বন্দরে চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে মো. হুমায়ুন কবির বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা কর্মসূচি শিথিল করার কথা ভাবছিলাম। কিন্তু আজ ঢাকায় বিডা কার্যালয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নেগোসিয়েশন কমিটিকে চাপ দিতে উপস্থিত হয়েছেন। এত দিন কনটেইনারপ্রতি দর নিয়ে আলোচনা চলছিল। এখন রাজস্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে। এটি হলে খুব অল্প সময়ের মধ্যেই বন্দর লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত।’

আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ‘ঢাকায় আমাদের কর্মকর্তাদের আটকে রেখে জোর করে চুক্তিতে সই নেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় কর্মসূচি শিথিল করার কোনো সুযোগ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলন অনির্দিষ্টকাল চলবে।’

কর্মবিরতির চতুর্থ দিনে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা বন্দরের মূল জেটিতে জাহাজ আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ করে দেন। এর ফলে আজ মূল জেটিতে ছয়টি জাহাজ আনা-নেওয়া সম্ভব হয়নি। তবে পতেঙ্গার আরএসজিটি টার্মিনাল ও দুটি বিশেষায়িত জেটিতে তিনটি জাহাজ আনা-নেওয়া হয়েছে।

এত দিন কর্মবিরতির কারণে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো এবং খালাসের কাজ বন্ধ থাকলেও জাহাজ আনা-নেওয়ার কার্যক্রম চালু ছিল। আজ প্রথমবারের মতো সেই কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এতে বন্দরের অচলাবস্থা আরও প্রকট আকার ধারণ করেছে।

বন্দর কর্মকর্তারা জানান, জেটিতে জাহাজ আনা-নেওয়ার কাজ করেন পাইলটরা। এ জন্য টাগবোটসহ প্রয়োজনীয় সহায়ক নৌযানের দরকার হয়, যা ডক অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়।

বন্দর সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে ডক অফিসে আন্দোলন শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। তাঁরা কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এতে পাইলটদের আনা-নেওয়ার জন্য কোনো নৌযান ছাড়ানো সম্ভব হয়নি।

আজ সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জোয়ারের সময় জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে ছয়টি জাহাজ আনা-নেওয়ার কথা ছিল। আন্দোলনের কারণে নির্ধারিত কোনো জাহাজই আনা-নেওয়া করা যায়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...

এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই...
spot_img

আরও পড়ুন

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী পথসভায় অংশ নেওয়া লোকজনের আপ্যায়নের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়াকে ঘিরে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১ বছরের মেয়েটিকে সাত মাস ধরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়েটির বাবা প্রথম আলোর সঙ্গে কথা...
spot_img