Tuesday, March 31, 2026
30 C
Dhaka

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর যে নির্বাচনটা আমরা পেয়েছি, সেই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই নির্বাচনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আমরা আবার বিপদের মধ্যে পড়ব।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ঠাকুরগাঁও পৌর বিএনপি।

সভায় ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাওয়া হয়। বক্তৃতায় তিনি বলেন, ভোটের সময় মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যার ফলে মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করতে পারে।

স্বাধীনতাযুদ্ধকে জাতির অস্তিত্বের সঙ্গে যুক্ত করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের শিকড়টাকে জানা উচিত। আমরা একাত্তর সালে একটা স্বাধীনতাযুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে—আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার, আমাদের সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। একাত্তর হলো আমাদের মূল, অস্তিত্ব। এটাকে নিয়েই আমাদের এগোতে হবে।’

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে অস্বীকার করা মানে নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রশ্নে আমরা আপসহীন। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপসহীন। উন্নয়নের স্বার্থে আমরা আপসহীন। অসাম্প্রদায়িকতার প্রশ্নেও আমরা আপসহীন। এই বিষয়গুলোই আমাদের ভিত্তি। এই ভিত্তি নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হাওরের ছবি চূড়ান্ত মনোনয়ন

বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি...

পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ৪০, এক বছর ফ্রি ইন্টারনেট সুবিধা

গ্রাহকদের জন্য সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে এসেছে...

খুলনায় হামের প্রাদুর্ভাব বেড়ে উদ্বেগ, হাসপাতালে ৭৯ শিশু

খুলনা বিভাগে হামের সংক্রমণ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য...

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর...

স্থাপত্য বদলে দিতে পারে জীবনযাপন, জানালেন ইতালীয় স্থপতি

একটি নান্দনিক স্থাপত্য কেবল বসবাসের জায়গা নয়, এটি মানুষের...

স্বপ্ন’র কাস্টমার ডেটাবেজ ফাঁসের অভিযোগ, লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের সুপারশপ চেইন স্বপ্ন’র বিপুল পরিমাণ গ্রাহক তথ্য ফাঁস...

হজ সেবায় নতুন উদ্যোগে দুই দেশের ঐকমত্য

বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি...

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে...

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও ঝড়সহ...

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল...
spot_img

আরও পড়ুন

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হাওরের ছবি চূড়ান্ত মনোনয়ন

বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে এবার বাংলাদেশের হাওরভিত্তিক আলোকচিত্র চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পেশাদার ও অপেশাদার উভয়...

পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ৪০, এক বছর ফ্রি ইন্টারনেট সুবিধা

গ্রাহকদের জন্য সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে এসেছে মোবাইল অপারেটর বাংলালিংক। বিশেষ এই অফারে কিস্তির পাশাপাশি এক বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ও...

খুলনায় হামের প্রাদুর্ভাব বেড়ে উদ্বেগ, হাসপাতালে ৭৯ শিশু

খুলনা বিভাগে হামের সংক্রমণ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভাগের ১০টি জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ...

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর একটি ঘটনা সামনে এসেছে। মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিষয়টি সামাজিক মাধ্যমে...
spot_img