Monday, February 2, 2026
20 C
Dhaka

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ জাতীয় গণভোটকে কেন্দ্র করে চাঁদপুর জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে এবার মোট ৭০৬টি কেন্দ্রে ৪ হাজার ২৭৬টি বুথে ভোটগ্রহণ হবে। উপজেলা অনুযায়ী কেন্দ্রের সংখ্যা, চাঁদপুর সদর: ১৩৩টি,ফরিদগঞ্জ: ১১৮টি, কচুয়া: ১১০টি, মতলব উত্তর: ৯৮টি, হাজীগঞ্জ: ৯০টি, শাহরাস্তি: ৬৮টি, মতলব দক্ষিণ: ৫৭টি, হাইমচর: ৩২টি।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে জেলার আটটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীর ব্যাটালিয়ন ও ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের প্রায় ১ হাজার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় বিজিবি’র দুটি করে প্লাটুন দায়িত্ব পালন করবে।

ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন, পুলিশ ও আনসার-ভিডিপি: ৮ হাজার ৫২০ জন,গ্রাম পুলিশ: ১ হাজার ৪১২ জন।এছাড়া র‍্যাব, গোয়েন্দা সংস্থা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমান জানান, পুলিশের শরীরে ‘বডি অন ক্যামেরা’ থাকবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন অফিস জানায়, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়েছে যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণে মোট ৭০৬ জন প্রিজাইডিং অফিসার এবং ৪ হাজার ২৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর জেলায় মোট ভোটার: ২৩ লাখ ৩১ হাজার ২৩৫ জন।পুরুষ: ১২ লাখ ১ হাজার ৬৪৪ জন।নারী: ১১ লাখ ২৯ হাজার ৮৭৪ জন।হিজড়া: ১১ জন।মোট প্রার্থী: ৩৫ জন।

গত ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত থাকলেও কিছু এলাকায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলাজুড়ে কন্ট্রোল রুম সক্রিয় থাকবে।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক...

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ...

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু...

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে...

দীর্ঘ সময় বসে কাজ করলে যেভাবে ব্যথা কমাবেন

আধুনিক জীবনযাত্রায় দীর্ঘ সময় বসে কাজ করা, ব্যায়ামের অভাব...

এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে মোবাইল অ্যাপের ভবিষ্যৎ

বিশ্বজুড়ে স্মার্টফোনভিত্তিক অ্যাপ বাজারে দ্রুত পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...
spot_img

আরও পড়ুন

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক ব্যবহারকারীর জন্য নতুন জটিলতার সৃষ্টি করেছে। আপডেট ইনস্টল করার পর একাধিক কম্পিউটারে স্বাভাবিকভাবে শাটডাউন হচ্ছে...

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।...

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু ঘরকেন্দ্রিক ছিল না। অনেক নারী সাহাবি সংসার ও সন্তান প্রতিপালনের পাশাপাশি সমাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন...

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ...
spot_img