Monday, February 2, 2026
26 C
Dhaka

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং জাতিকে পেছনের দিকে ঠেলতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

এছাড়া মির্জা ফখরুল ওই ইউনিয়নের ঝলঝলিপুকুর, শিমুলতলী, ব্যারিস্টার বাজার ও আখানগর ইউনিয়নের শুকানীপাড়া, দলুয়াপাড়া, কালিতলা বাজারসহ কয়েকটি এলাকায় গণসংযোগের পাশাপাশি নির্বাচনী সভায় অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন, বাজে কথা বলছেন। আমি ডিটেইল জানি না—সত্য নাকি মিথ্যা। তবে তিনি যদি এ কথা বলে থাকেন, তবে অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।’ তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর স্বভাবই এমন। তারা নারীদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মেয়েরা ঘরে থাকবে, কাজ করবে কী? যেসব নারী গার্মেন্টসে কাজ করছেন, তাঁদের বলা হয়েছে ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। কাজ না করলে তাঁরা খাবে কী? জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং জাতিকে পেছনে ঠেলতে চায়।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাধা দিয়েছিল। দলটি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি, উল্টো পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। তাদের কাছে কি আমরা দেশকে নিরাপদ মনে করতে পারি?’

দেশে নতুন সুযোগের বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সুশাসন, ন্যায়বিচার, ইনসাফ, হিন্দু-মুসলিম ঐক্যের দেশ হিসেবে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। এ কারণে এবারের নির্বাচনকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘একাত্তরে আমরা যুদ্ধ করেছি। সেই যুদ্ধে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, এক কোটির বেশি মানুষ ভারতে চলে গিয়েছিল। সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছিল একটি রাজনৈতিক দল, সেটি হলো জামায়াতে ইসলামী। এটা বলতে কি আপনারা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না।’

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, খালি হাতে আসিনি। আমরা ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ব। বিমানবন্দর চালু করব। ভাইবোনদের চাকরির জন্য কলকারখানা গড়ে তুলব। একটি ইপিজেড গড়ে তুলব। সনাতন ও মুসলিম ভাইবোনদের মধ্যে সম্প্রীতি তৈরি করে ঠাকুরগাঁওকে একটি মডেল অঞ্চলে রূপান্তর করব।’

গণসংযোগে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুলতানুল ফেরদৌস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক ও রুহিয়া থানা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামে তাওয়াক্কুলের গুরুত্ব

আরবি শব্দ তাওয়াক্কুলের অর্থ ভরসা করা বা নির্ভর করা।...

টপলেস হয়ে চমকে দিলেন আলোচিত এই গায়িকা

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সবচেয়ে আলোচিত চরিত্র পপ গায়িকা...

নবীনগরে বিএনপি কার্যালয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার...

রূপগঞ্জে বিএনপির গণসংযোগ জোরদার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ...

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরোববার বলেছেন, তিনি ইরানের সঙ্গে...

এপস্টেইন ফাইলসের ডজনখানেক স্পষ্ট নগ্ন ছবি প্রকাশ করেছিল ট্রাম্প প্রশাসন

মার্কিন বিচার বিভাগ কোনো সম্পাদনা ছাড়াই তাদের ওয়েবসাইটে ডজনখানেক...

উপকূলীয় এলাকায় নির্বাচনী নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ...

১৭ মাসে হামলার শিকার ৯৭টি মাজার: মাকাম

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্ট থেকে ১৭ মাসে...

পটুয়াখালী-১ আসনে রাজনৈতিক ঐক্য

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত...

বাংলাদেশের সংবিধান সংশোধনকে ছেলেখেলায় পরিণত করা হয়েছে: আলী রীয়াজ

বাংলাদেশের সংবিধান সংশোধনকে ছেলেখেলায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য...

বিএনপি ক্ষমতায় এলে পরিবেশবান্ধব কারখানা স্থাপন হবে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারি হিমাগার চায় কৃষকরা

ফসলের মৌসুমে নির্বাচনের সময় গ্রামবাংলার মাঠে ভোটের আলাপও উঠে...

১১ বছর ধরে শিক্ষকতা করলেও নেই বৈধ নিবন্ধন

ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর আলিম মাদরাসার দুই শিক্ষিকার বিরুদ্ধে জাল...

তফসিল ঘোষণার পর ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে...
spot_img

আরও পড়ুন

ইসলামে তাওয়াক্কুলের গুরুত্ব

আরবি শব্দ তাওয়াক্কুলের অর্থ ভরসা করা বা নির্ভর করা। ইসলামের পরিভাষায় তাওয়াক্কুল বলতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরশীলতাকে বোঝানো হয়। তাওয়াক্কুল আলাল্লাহ অর্থ...

টপলেস হয়ে চমকে দিলেন আলোচিত এই গায়িকা

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সবচেয়ে আলোচিত চরিত্র পপ গায়িকা চ্যাপেল রোন। টপলেস লুক নিয়ে হাজির হয়ে তিনি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। ‘পিঙ্ক পনি ক্লাব’...

নবীনগরে বিএনপি কার্যালয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে আগুনে বিএনপি...

রূপগঞ্জে বিএনপির গণসংযোগ জোরদার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে...
spot_img