Tuesday, February 24, 2026
26.5 C
Dhaka

বাবাকে হত্যার পর মরদেহের পাশে সিগারেট হাতে বসে ছেলে

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে এক ছেলে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর বাবার মরদেহের পাশে সিগারেট হাতে বসে ছিলেন তিনি। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে।

রোববার (৯ নভেম্বর) রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) সকালে পুলিশ নিহত মতি মিয়ার (৬৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে পরিবার নিয়ে মাদারীপুরের শিবচরে একটি ভাড়াবাসায় অবস্থান করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেল থেকেই মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়ার (২৭) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক হয়। রাত আনুমানিক ১টার দিকে সবাই ঘুমালে ফারুক পরিকল্পিতভাবে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরিবারের অন্যান্য সদস্যের ঘুম এবং আশপাশের লোকজনের অজান্তে হত্যাকাণ্ড সম্পন্ন হয়। ঘটনার পরে ফারুক বাবার মরদেহের পাশে বসে সিগারেট ধরে ছিলেন। স্থানীয়রা বিষয়টি শিবচর থানায় খবর দিলে পুলিশ ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকে হত্যা ঘটনায় মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইফতারে স্বাস্থ্যকর শরবতের সহজ রেসিপি

দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের অন্যতম প্রধান চাহিদা...

শহর-বিধ্বংসী গ্রহাণু শনাক্তে বড় চ্যালেঞ্জ বিজ্ঞানীদের

পৃথিবীর দিকে বিপুল সংখ্যক শহর-বিধ্বংসী গ্রহাণু ধেয়ে আসার আশঙ্কায়...

সাহরির সুরে জেগে ওঠে মুসলমানিত্ব

পবিত্র মাহে রমজান ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর...

রমজানে মাথাব্যথা কেন বাড়ে

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও...

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি...

তাবলিগের মুরুব্বিদের ইবাদতের জীবন

রমজান মাস এলেই তাবলিগ জামাতের প্রাচীন বুজুর্গদের জীবনে দেখা...

ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতা

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের...

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত...

ভিডিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হলিউড

চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে...

অটোরিকশা থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে...

ঢাকাসহ ৫ বিভাগে দু–এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল...

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিন, তদন্ত কমিটি গঠন

নগরের হালিশহরের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনে ঘটে যাওয়া...

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

দাউদকান্দি, কুমিল্লা: জীবিকার তাগিদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা মেহেদী...
spot_img

আরও পড়ুন

ইফতারে স্বাস্থ্যকর শরবতের সহজ রেসিপি

দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের অন্যতম প্রধান চাহিদা হয়ে ওঠে পানি ও সতেজতা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি...

শহর-বিধ্বংসী গ্রহাণু শনাক্তে বড় চ্যালেঞ্জ বিজ্ঞানীদের

পৃথিবীর দিকে বিপুল সংখ্যক শহর-বিধ্বংসী গ্রহাণু ধেয়ে আসার আশঙ্কায় বিজ্ঞানী মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাসার ভারপ্রাপ্ত প্ল্যানেটারি ডিফেন্স অফিসার কেলি ফাস্ট জানিয়েছেন,...

সাহরির সুরে জেগে ওঠে মুসলমানিত্ব

পবিত্র মাহে রমজান ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর আবহ বাঙালিয়ানার সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে সাহরির সময় ভেসে আসা ডাক, মসজিদের...

রমজানে মাথাব্যথা কেন বাড়ে

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও অনেকেই ইফতারের কিছুক্ষণ পর মাথাব্যথায় ভোগেন। কারও ক্ষেত্রে হালকা চাপধরা ব্যথা, আবার কারও ক্ষেত্রে তীব্র...
spot_img