Tuesday, February 17, 2026
18 C
Dhaka

উত্তরায় ট্রেন দুর্ঘটনায় যুবক ও তরুণী নিহত

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শনিবার দিবাগত (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঘটে।

নিহত নাজমুল ইসলাম নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। অপরদিকে অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। উভয়েই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে তারা দুজন কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। রেললাইন দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে অন্তরা ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, অন্তরার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। নাজমুলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন। তিনি অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দূর্ঘটনার শিকার হন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রোজার সময়ে পবিত্র শহরগুলোর আবহাওয়া কেমন থাকবে

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায়...

অ্যান্ড্রয়েডে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা রাখার সহজ উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ...

রমজান মাসে মুমিনদের করণীয়

রমজান মাসের আগমনে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের সুযোগ...

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর...

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয়...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...
spot_img

আরও পড়ুন

রোজার সময়ে পবিত্র শহরগুলোর আবহাওয়া কেমন থাকবে

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে এবং তাপমাত্রা সামান্য বেশি থাকবে বলে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি...

অ্যান্ড্রয়েডে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা রাখার সহজ উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে খুদে বার্তা আদান–প্রদানের জন্য গুগল মেসেজেস অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। তবে নিয়মিত বার্তা আদান–প্রদানের ফলে গুরুত্বপূর্ণ বার্তা সহজে খুঁজে পাওয়া কঠিন...

রমজান মাসে মুমিনদের করণীয়

রমজান মাসের আগমনে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের সুযোগ আসে। এক মুমিন হিসেবে মাসটি আনন্দ ও দায়িত্ববোধ নিয়ে বরণ করা উচিত। ১. বিশেষ দোয়া ও...

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। বিশেষজ্ঞদের মতে, কিছু কারণ সাধারণ হলেও কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যগত সমস্যা নির্দেশ...
spot_img