Thursday, April 2, 2026
34 C
Dhaka

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন করে এ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

আজ বৃহস্পতিবার এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি।

এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা মোট ১১ বার পেছানো হলো। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান।

শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শরিফ ওসমান বিন হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এর আগে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে ৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেছিল। তবে মামলার বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে...

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ...

ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হবে: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত জীর্ণ ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা...

নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপির প্রার্থী...

রাঙামাটিতে জ্বালানি তেলের জন্য গভীর রাত থেকে ভিড়, সকালেই সরবরাহ শুরু

রাঙামাটির কল্যাণপুর ও রিজার্ভ বাজারে জ্বালানি তেলের জন্য ফিলিং...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১০ শিশু চিকিৎসাধীন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের...

ভোলায় বিসিক কারখানা থেকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

ভোলার বিসিকে দুটি কারখানা থেকে প্রায় ৫ হাজার ৯৭৪...

রামুতে অপহৃত কৃষক উদ্ধার, মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়ার কৃষক রিদুয়ানুল করিম...

দৌলতদিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারায় দুই শিশু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির...
spot_img

আরও পড়ুন

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত ধারণা ও অপতথ্য প্রচলিত রয়েছে, যা অনেক ক্ষেত্রে শিশুদের যথাযথ চিকিৎসা ও সহায়তা পেতে বাধা...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন অগ্রগতির কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রাইমরডিয়াল ব্ল্যাকহোল বা আদিম ব্ল্যাকহোলের অস্তিত্বের প্রথম প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার দাবি...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। এতে এই রুটে ট্রেন চলাচল...

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ওকালতনামা তৈরি ও বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযোগ...
spot_img