Tuesday, March 31, 2026
26 C
Dhaka

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাত মাসে শিশু ইউনিটে ভর্তি হয়েছে মোট ২৮ হাজার ৪২৭ জন। এর মধ্যে মারা গেছে ২ হাজার ২৫৫ জন, যা মোট ভর্তির প্রায় ৭ দশমিক ৯৩ শতাংশ। সর্বশেষ মার্চ মাসেই মারা গেছে ৩০৬ শিশু।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে নবজাতকের সংখ্যাই বেশি। বিশেষ করে জন্মের পর এক থেকে ২৮ দিনের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি ঘটছে। হাম, নিউমোনিয়া এবং ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া আইসিইউ সংকটও মৃত্যুহার বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানান তারা।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসেই উল্লেখযোগ্য সংখ্যক শিশু মারা গেছে। প্রতিটি মাসেই মৃত্যুর হার কয়েকশর ঘরে অবস্থান করেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন বলেন, এক থেকে ২৮ দিনের নবজাতকের মৃত্যুহার আগের তুলনায় বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়ার কারণে মৃত্যুর সংখ্যা বেশি।

তিনি আরও বলেন, আশপাশের দেশগুলোতেও নবজাতকের মৃত্যুহার তুলনামূলক বেশি হলেও ২৯ দিন থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে মৃত্যুহার কিছুটা কম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শরীয়তপুরে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহে...

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...
spot_img

আরও পড়ুন

শরীয়তপুরে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় শিশু ও তরুণদের মধ্যে এই রোগের বিস্তার দেখা যাচ্ছে। ইতোমধ্যে উন্নত চিকিৎসার...

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। মানুষের সুবিধা-অসুবিধা এবং মানসিক অবস্থার প্রতি তাঁর গভীর মনোযোগ ইসলামী ইতিহাসে বিশেষভাবে...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে প্রধান আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...
spot_img