দেশের সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে সরকার। তাদের দৈনিক দায়িত্বের মধ্যে রয়েছে প্রারম্ভিক মজুত রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেল পরিমাপপূর্বক গ্রহণ করা, পে-অর্ডার ও চালানের সাথে মিলিয়ে দেখা, ডিপ-স্টিক ব্যবহার করে তেল যাচাই করা।
অফিসাররা ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ করে বিক্রয়ের সাথে মিলিয়ে দেখবেন; সমাপনী মজুত পর্যালোচনা করবেন; পাম্প অনুমোদিত লে-আউট প্ল্যানে মজুত ক্ষমতার তথ্য যাচাই করবেন; অননুমোদিত ট্যাংক/স্থাপনা পরীক্ষা করবেন; এবং প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প ও খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ করবেন।
ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি না শুরু করলে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট, তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশ ইত্যাদি ব্যবস্থা নেওয়া হবে। অফিসাররা স্টক, ডিসপ্লে বোর্ড, ক্যাশ মেমো, নির্ধারিত সীমা এবং অবৈধ বিক্রি বিষয়ক রিপোর্ট জিও-ট্যাগসহ প্রস্তুত করবেন।
সিএ/এমআর


