Thursday, March 26, 2026
30 C
Dhaka

সিন্ডিকেটের চাপের অভিযোগ, দেশ ছাড়লেন ব্যবসায়ী

ফেসবুক অ্যাকাউন্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবিতে তাকে কয়েকজন সহযোগীর সঙ্গে দেখা যায়।

ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’

এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশ ছাড়ার ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করাই তাদের মূল লক্ষ্য। তবে এ কারণে যদি বাধার সম্মুখীন হতে হয়, তাহলে ব্যবসা বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট দামের নিচে পাঞ্জাবি ও পাজামা বিক্রি না করার জন্য একটি ব্যবসায়ী সিন্ডিকেট চাপ সৃষ্টি করছে। তার দাবি, ৪ হাজার ৫০০ টাকার নিচে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার নিচে পাজামা বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনামুল হাসান নবীন আরও বলেন, তাদের প্রতিষ্ঠানে কম দামে পণ্য বিক্রির কারণ উৎপাদন খরচ কম হওয়া। তিনি জানান, তারা ৩০০ টাকাতেও পাঞ্জাবি-পাজামা বিক্রি করেন এবং বিভিন্ন দামের পণ্য বাজারদরের চেয়ে কম দামে সরবরাহ করেন।

তিনি অভিযোগ করেন, ফোনের মাধ্যমে ভয় দেখিয়ে তাদের শোরুম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি জানান, প্রতিষ্ঠানের আয়ের একটি বড় অংশ দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। খাদ্য বিতরণ ও চিকিৎসা সহায়তার মতো কার্যক্রমও পরিচালনা করা হয় তাদের পক্ষ থেকে।

সরকারের সহযোগিতা প্রত্যাশা করলেও এখন পর্যন্ত তেমন সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আশঙ্কা করেন, দেশে থাকলে প্রাণনাশের ঝুঁকি থাকতে পারে।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগে ২০ মার্চ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় কিছু ব্যবসায়ী ও একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাসের ধাক্কায় নিহত ২, চালক পলাতক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।...

প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের...

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি...

মহান স্বাধীনতা দিবস আজ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধা ও...

২০১৩ সালের হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানাকে...

রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বীর...

চকরিয়ায় বকেয়া টাকা চাওয়ায় দোকানির ওপর হামলা

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে...

কোলন ক্যানসার শনাক্তে করণীয়

কলোরেক্টাল ক্যানসার, যা কোলন বা মলদ্বারের ক্যানসার নামেও পরিচিত,...

দ্বিতীয়বার দায়িত্ব নিলেন কুয়েটের নতুন উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে দায়িত্ব...

সুগন্ধা সৈকতে আবার বসানো দোকান উচ্ছেদ প্রশাসনের

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে বসানো ১১৩টি...

দশমাইলে সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ স্থানীয়দের

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে...

রাতভর ক্রেতাদের ভিড়ে মুখর থাকে বগুড়ার সাতমাথা

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা...

নদী ও সাগরের মিলনে রুহিতায় অনন্য প্রাকৃতিক দৃশ্য

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত রুহিতা সৈকত গোধূলিবেলায় ধরা...

ইসলামে সম্মান রক্ষার নির্দেশনা

মানুষের সঙ্গে আচরণে সম্মান বজায় রাখা ইসলামের অন্যতম মৌলিক...
spot_img

আরও পড়ুন

বাসের ধাক্কায় নিহত ২, চালক পলাতক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া...

প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই দৃশ্য...

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ সকালে রাষ্ট্রীয়...

মহান স্বাধীনতা দিবস আজ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে জাতি স্মরণ করছে বাঙালির স্বাধীনতার সংগ্রামে আত্মত্যাগ করা বীর শহীদদের। ১৯৭১ সালের এই...
spot_img