গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই দৃশ্য দেখা যায়।
বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও পতাকাবাহী গাড়িতে অংশ নেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই পতাকা সংযোজন বিশেষ তাৎপর্য বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সিএ/এমআর


