Thursday, March 26, 2026
27 C
Dhaka

মহান স্বাধীনতা দিবস আজ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে জাতি স্মরণ করছে বাঙালির স্বাধীনতার সংগ্রামে আত্মত্যাগ করা বীর শহীদদের। ১৯৭১ সালের এই দিন থেকেই শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার লড়াই, যার মাধ্যমে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা।

ইতিহাস অনুযায়ী, ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ চালায়। এর পরপরই ২৬ মার্চের প্রথম প্রহরে প্রতিরোধ গড়ে তোলে বাঙালি জাতি। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ চালিয়ে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালিরা এবং বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও পর্যায়ক্রমে শ্রদ্ধা জানাবেন।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সাধারণ জনগণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে এবং নির্দিষ্ট গেট দিয়ে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ না আনার অনুরোধ জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি...

২০১৩ সালের হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানাকে...

রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বীর...

চকরিয়ায় বকেয়া টাকা চাওয়ায় দোকানির ওপর হামলা

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে...

কোলন ক্যানসার শনাক্তে করণীয়

কলোরেক্টাল ক্যানসার, যা কোলন বা মলদ্বারের ক্যানসার নামেও পরিচিত,...

দ্বিতীয়বার দায়িত্ব নিলেন কুয়েটের নতুন উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে দায়িত্ব...

সুগন্ধা সৈকতে আবার বসানো দোকান উচ্ছেদ প্রশাসনের

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে বসানো ১১৩টি...

দশমাইলে সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ স্থানীয়দের

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে...

রাতভর ক্রেতাদের ভিড়ে মুখর থাকে বগুড়ার সাতমাথা

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা...

নদী ও সাগরের মিলনে রুহিতায় অনন্য প্রাকৃতিক দৃশ্য

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত রুহিতা সৈকত গোধূলিবেলায় ধরা...

ইসলামে সম্মান রক্ষার নির্দেশনা

মানুষের সঙ্গে আচরণে সম্মান বজায় রাখা ইসলামের অন্যতম মৌলিক...

বাড়িতে বানান চিজি জালাপিনো স্ন্যাকস

ঈদের ছুটিতে ছোটদের জন্য সুস্বাদু ও আকর্ষণীয় খাবার তৈরি...

জুলাইযোদ্ধাদের জন্য আসছে নতুন আইন

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া...

৮০০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি সংঘর্ষের সংকেত

মহাকাশের বহু দূরবর্তী অঞ্চল থেকে আসা শক্তিশালী একধরনের রেডিও...
spot_img

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ সকালে রাষ্ট্রীয়...

২০১৩ সালের হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানাকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের ঘটনা...

রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে...

চকরিয়ায় বকেয়া টাকা চাওয়ায় দোকানির ওপর হামলা

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানির ওপর হামলার ঘটনা ঘটেছে। দুই হাতে দুটি দা নিয়ে হামলাকারীর তেড়ে যাওয়ার একটি...
spot_img