Sunday, March 22, 2026
26 C
Dhaka

কক্সবাজারে লাখো পর্যটকের ঢল

ঈদের ছুটিকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতে নেমেছে মানুষের ঢল। সাগরতীরজুড়ে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়, যেখানে হাজারো পর্যটক পরিবার-পরিজন নিয়ে উপভোগ করছেন আনন্দময় সময়।

ঈদের দিনে বৃষ্টিপাত থাকলেও পরদিন আবহাওয়া স্বাভাবিক হয়ে ওঠায় সাগরপাড়ে বেড়েছে ভিড়। পর্যটকদের পদচারণায় মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা মানুষে পূর্ণ হয়ে ওঠে।

কেউ সমুদ্রের ঢেউয়ে মেতে উঠেছেন, আবার কেউ বালিয়াড়িতে সময় কাটাচ্ছেন। সাগরের নোনাজল ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করছে।

নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক রাবেয়া রহমান বলেন, মনে হয়েছিল ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটক কম হবে। কিন্তু এসে দেখি সাগরতীরে পা ফেলার জায়গা নেই। এত মানুষ, এত হৈ হুল্লোড় আগে দেখিনি। খুব আনন্দ লাগছে এত মানুষের আনন্দ দেখে।

সিলেট থেকে সাত বন্ধু একসঙ্গে ঈদ উদযাপন করতে এসে আনন্দে মেতে উঠেছেন। তাদের মধ্যে একজন ড্রোনের মাধ্যমে পুরো সৈকতের দৃশ্য ধারণ করছেন। রাহাতুল ইসলাম বলেন, ড্রোন উড়িয়ে দেখছি কক্সবাজার সমুদ্রসৈকত কত মানুষ হবে। কিন্তু ড্রোন যতই উপরে তুলছি দেখছি ততই মানুষ। মনে হয়, ২ লাখের কাছাকাছি মানুষ হবে। ড্রোনের ছবি ও ভিডিও নিতে খুব ভালো লাগছে।

ঢাকার মিরপুর থেকে পরিবার নিয়ে আসা আব্দুস সোবহান বলেন, ‘ঈদের দিন কক্সবাজারে এসেছি, কিন্তু বৃষ্টির কারণে তেমন ভালো লাগেনি। আজকে দেখি চমৎকার আবহাওয়া। খুব বেশি আনন্দ করছি।’

পর্যটকের চাপ বাড়ায় দায়িত্ব বেড়েছে লাইফগার্ড কর্মীদের। তারা ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানোর পাশাপাশি টহল ও মাইকিং কার্যক্রম পরিচালনা করছেন। তবে জনবল স্বল্পতার কারণে তাদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

সী সেফ লাইফ গার্ড সংস্থার প্রজেক্ট কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, দেড় মাসের পর্যটকের খরা কাটিয়ে ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত। লাখের বেশি পর্যটকের সমুদ্রস্নানে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে। কারণ লাখের বেশি পর্যটকের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে মাত্র ২৭ জন কর্মী। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে পর্যটকদের সমুদ্রস্নানে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া যায়।

ট্যুরিস্ট পুলিশও নিরাপত্তা জোরদার করেছে। বালিয়াড়ি, হোটেল-মোটেল জোন ও বিনোদন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

সমুদ্রসৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানী ও পাতুয়ারটেক এলাকাতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের ছুটিতে প্রকৃতি ও সমুদ্রের টানে মুখর হয়ে উঠেছে পুরো কক্সবাজার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মিষ্টান্নে ভিন্ন স্বাদ আনতে নওয়াবি জর্দা

ঈদের আনন্দঘন আয়োজনে মিষ্টান্নের তালিকায় জর্দা একটি পরিচিত নাম।...

বিনামূল্যে ইন্টারনেট সেবায় নতুন উদ্যোগ

দেশব্যাপী ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে ফ্রি ওয়াই-ফাই জোন...

নামাজ শুরুর আগে শৃঙ্খলার গুরুত্ব

মসজিদে নামাজের আগে ইমাম যথাস্থানে পৌঁছানোর আগেই ইকামত দেওয়া...

মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ...

সহজ উপায়ে তৈরি করুন নবাবি সেমাই

ঈদের আয়োজনে মিষ্টান্নের তালিকায় সেমাই একটি অপরিহার্য পদ। স্বাদে...

লোকেশন ডেটা কেনায় গোপনীয়তা নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই আবারও নাগরিকদের ব্যক্তিগত তথ্য,...

মুসাফির হলে নামাজের বিধান কী

শহরে বসবাসকারী অনেকেই ঈদ বা ছুটিতে গ্রামের বাড়িতে গেলে...

ঈদের টেবিলে রাখুন আখনি পোলাও

ঈদের বিশেষ আয়োজনে ভিন্ন স্বাদের খাবার রাখতে চান অনেকেই।...

ডিজিটাল চোকপয়েন্ট হিসেবে আলোচনায় হরমুজ প্রণালি

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে...

জীবিকার টানে আগেভাগেই রাজধানীতে ফেরা

ঈদের ছুটি পুরোপুরি শেষ হওয়ার আগেই জীবিকার তাগিদে রাজধানীতে...

ঈদের বার্তায় আত্মশুদ্ধি ও নতুন আশা

রমজান মাস শেষে ঈদুল ফিতর মুসলমানদের জীবনে নিয়ে আসে...

ঠাকুরগাঁওয়ে কিনোয়া চাষে আগ্রহ, বিক্রি নিয়ে শঙ্কা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবারের মতো কিনোয়া চাষ শুরু হয়েছে।...

ঈদের ছুটিতে প্রাণীদের খাবার দিচ্ছেন এক তরুণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির নিরবতায় যখন ক্যাম্পাস প্রায় ফাঁকা, তখন...

সাঁকো ভেঙে নদে পড়ে প্রাণ গেল ৫ শিশুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।...
spot_img

আরও পড়ুন

মিষ্টান্নে ভিন্ন স্বাদ আনতে নওয়াবি জর্দা

ঈদের আনন্দঘন আয়োজনে মিষ্টান্নের তালিকায় জর্দা একটি পরিচিত নাম। ঐতিহ্যবাহী এই খাবারকে নতুন স্বাদে পরিবেশন করতে তৈরি করা যেতে পারে নওয়াবি জর্দা, যা স্বাদ...

বিনামূল্যে ইন্টারনেট সেবায় নতুন উদ্যোগ

দেশব্যাপী ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে ফ্রি ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা নিয়েছে আম্বার আইটি লিমিটেড। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহকেরা নির্দিষ্ট স্থানে বিনামূল্যে...

নামাজ শুরুর আগে শৃঙ্খলার গুরুত্ব

মসজিদে নামাজের আগে ইমাম যথাস্থানে পৌঁছানোর আগেই ইকামত দেওয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায়। এ বিষয়ে ইসলামী বিধানে কিছু দিকনির্দেশনা রয়েছে। ইমাম নামাজের জন্য...

মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার...
spot_img