Monday, March 16, 2026
33.8 C
Dhaka

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। রোববার সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের মোট ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসকেরা তাদের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই নিয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশীদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হওয়ার আগে তিনি দলের যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুনুর রশীদ। ওই নির্বাচনে তিনি ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল প্রায় ৬২ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়।...

একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয়...

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের...

সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

শবে কদরের ছুটি মঙ্গলবার ১৭ মার্চ। এর পরদিন থেকেই...

চ্যাটবট কি মানুষের মানসিকতায় প্রভাব ফেলছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই চ্যাটবট ব্যবহারের ফলে কিছু ব্যবহারকারীর মধ্যে...

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ...

ইতিকাফে কীভাবে ইবাদতে মনোযোগ বাড়াবেন

রমজানের শেষ দশকে ইতিকাফ পালনকে ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে...

রোমাঞ্চকর ম্যাচে টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে...

ইফতার ও সেহরিতে রাখুন শরীর শীতল রাখে এমন খাবার

রোজা পালনকালে শরীর সুস্থ রাখতে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত...

ঈদ ঘিরে আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে...

প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন আজ

ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি...

তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত অগ্রগতির আশাবাদ

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা শিগগিরই...

একাত্তরের ইতিহাস কখনো কোনো দলের এজেন্ডা হবে না: বন্ধুসভার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

কিশোরগঞ্জ ও গোপালগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ‘বন্ধুসভা...
spot_img

আরও পড়ুন

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যাপ্ত...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়। এই সময় অনেকেই তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়ম এবং রাকাত সংখ্যা সম্পর্কে জানতে আগ্রহী হন। ইসলামী শরিয়তে...

একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি...

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের পাশাপাশি হাতভর্তি মেহেদি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও উৎসব...
spot_img