Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও নতুন বই প্রকাশের ধারা থেমে নেই। তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১১ মার্চ) মেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১ হাজার ১৪২টি। এতে মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

মেলায় প্রচুর বই এলেও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গবেষণা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ও প্রাবন্ধিক ইসরাইল খান। তিনি বলেন, অধিকাংশ লেখকের মধ্যে সৃজনশীলতার ক্ষেত্রে অধ্যবসায় কম দেখা যায় এবং রাতারাতি জনপ্রিয়তা অর্জনের প্রবণতা বেড়েছে। এর ফলে দেশে সাহিত্যের মান কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, তাঁর গবেষণাগ্রন্থ সাময়িকপত্রে হিন্দু-মুসলিম সম্পর্ক ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিদ্যাপ্রকাশের স্টলের সামনে ফেরারি থেকে প্রকাশিত কবি নূর কামরুন নাহারের নতুন কাব্যগ্রন্থ দুঃখেরা খোরপোশ চায়–এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত দন্তস্য রওশন বলেন, লোকসানের ঝুঁকি নিয়েও প্রকাশকেরা বইমেলায় অংশ নিচ্ছেন। এর মাধ্যমে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাঁদের অঙ্গীকার ও দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়। তিনি জানান, তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান কিন্ডার বুকস থেকে এবার শিশুতোষ দুটি বই আকার যাচ্ছে মায়ের কাছে এবং একার থাকে সবার পাশে প্রকাশিত হয়েছে।

মেলার বিভিন্ন স্টলেও পাঠকের উপস্থিতি দেখা গেছে। প্রথমা প্রকাশনের স্টলের ব্যবস্থাপক সনাতন বড়াল জানান, তাঁদের স্টলে ভালো সংখ্যক ক্রেতা এসেছেন। বেশি বিক্রি হওয়া বইগুলোর মধ্যে রয়েছে সৈয়দ আবুল মকসুদের নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়, রায়হান রাইনের কথাপুষ্প, আসজাদুল কিবরিয়ার মহানবীর বাণী, মীজানুর রহমানের ঢাকা পুরাণ এবং আনু মুহাম্মদের অর্থশাস্ত্র: ইতিহাস দর্শন রাষ্ট্রনীতি।

প্রথমা প্রকাশনের নতুন বইয়ের মধ্যে রয়েছে জিয়াউদ্দিন এম চৌধুরীর গবেষণামূলক গ্রন্থ অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর এবং হাসনাত আবদুল হাইয়ের নভেলা শেক্‌সপিয়ার অ্যান্ড কোম্পানি।

তথ্যকেন্দ্রের তালিকা অনুযায়ী, মঙ্গলবার মেলায় নতুন করে ১৪৬টি উল্লেখযোগ্য বই যুক্ত হয়েছে। এর মধ্যে অনন্যা প্রকাশ করেছে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ১৯৭১: অবরুদ্ধ দেশে স্পার্টাকাস এবং হাসান হাফিজের কাব্যগ্রন্থ একলা নিঝুম ধিকিধিকি। বাংলা একাডেমি প্রকাশ করেছে রাফাত আলমের গবেষণাগ্রন্থ বাংলাদেশের উপন্যাস: সাতচল্লিশের রাজনীতি। পাঞ্জেরী প্রকাশ করেছে তানভীর মোকাম্মেলের নির্বাচিত প্রবন্ধ।

এ ছাড়া প্রতিভাষা থেকে এসেছে পল্লব মোহাইমেনের তথ্যপ্রযুক্তিবিষয়ক বই প্রযুক্তির এই দিনে। কথাপ্রকাশ প্রকাশ করেছে সনৎকুমার সাহার ইতিহাসভিত্তিক গ্রন্থ নিম্নবর্গের খতিয়ান: আত্মোপলব্ধি ও আত্মপ্রতারণা। কাঠবিড়ালি প্রকাশ করেছে মাসুম বিল্লাহর শিশুতোষ গল্পের বই পালাবে হালুম এবং নালন্দা প্রকাশ করেছে স্মৃতি ভদ্রের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিহিত আগুন দিন। পাশাপাশি হারুন হাবীবের মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ক্যাম্প কমরেড কমান্ডারও প্রকাশিত হয়েছে।

এবারের মেলায় আলোচনায় রয়েছে হাসনাত আবদুল হাইয়ের নতুন নভেলা শেক্‌সপিয়ার অ্যান্ড কোম্পানি। বইটি প্যারিসের ঐতিহাসিক ইংরেজি বইয়ের দোকান শেক্‌সপিয়ার অ্যান্ড কোম্পানিকে ঘিরে লেখা। মার্কিন তরুণী সিলভিয়া বিচের প্রতিষ্ঠিত এই বইয়ের দোকানটি সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে পরিচিত, কারণ এখান থেকেই জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস ইউলিসিস প্রথম প্রকাশিত হয়। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে সেন্সরশিপের আশঙ্কায় যখন কোনো প্রকাশক বইটি প্রকাশে সাহস করেননি, তখন সীমিত পুঁজি নিয়েও সিলভিয়া বিচ এটি প্রকাশের উদ্যোগ নেন। সেই ঘটনার প্রেক্ষাপট নিয়েই লেখা হয়েছে এই নভেলাটি।

হাসনাত আবদুল হাই অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দিয়ে সচিব পদ থেকে অবসর নেন। ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। তিনি ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, শিল্পসমালোচনা, নন্দনতত্ত্ব ও অর্থনীতিবিষয়ক নানা বই লিখেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...
spot_img

আরও পড়ুন

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি...
spot_img