Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে অসংখ্য খানাখন্দক ও অস্থায়ীভাবে দেওয়া ইটের হেয়ারিং বন্ডের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সড়কটি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে পরিচিত। দেশের অন্যতম বৃহৎ কোচাশহর হোসিয়ারী পল্লী এবং একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকলের কারণে প্রতিদিন এই পথে বাস, ট্রাক, ভারী যানবাহন এবং সিএনজি-অটোরিকশাসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে।

তবে বর্তমানে সড়কটির কার্পেটিং উঠে গিয়ে পুরো পথজুড়ে ধুলোবালি ও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে করে যাতায়াতকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, মাত্র দেড় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সড়কটি সংস্কার করেছিল। কিন্তু নিম্নমানের নির্মাণকাজের কারণে অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা আবারও খারাপ হয়ে যায়।

পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবছরের বর্ষা মৌসুমে জরুরি মেরামতের নামে প্রায় ১২ লাখ টাকা ব্যয় করে রাস্তার খানাখন্দকগুলোতে ইট বিছিয়ে দেওয়া হয়। তবে পিচঢালা রাস্তার ওপর অপরিকল্পিতভাবে ইট বসানোর ফলে সড়কটি আরও উঁচুনিচু হয়ে নতুন ধরনের সমস্যার সৃষ্টি করেছে।

মহিমাগঞ্জের বাসিন্দা এবিএস লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাকা রাস্তার মাঝে ইট বিছিয়ে যে অপরিকল্পিত সংস্কার করা হয়েছে, সেটিই এখন আমাদের বড় বিপদ। শিল্প এলাকার এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই।’

সরেজমিনে দেখা যায়, ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন। অটোরিকশা চালক রমজান আলী বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় প্রতিদিন গাড়ি নষ্ট হচ্ছে। খানাখন্দকে উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়মিত। আমাদের রুটি-রুজির পথ এখন মরণফাঁদ।’

সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে গাইবান্ধা এলজিইডির নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি সম্প্রতি এ জেলায় যোগদান করেছি। সড়কটির গুরুত্ব বিবেচনা করে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত এটি পুনর্নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায়...

দাম কমে বিপাকে কুড়িগ্রামের আলুচাষিরা

বাজারে আলুর দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের...

মোগল ধাঁচের স্থাপত্যে নির্মিত ভাউকসারের ঐতিহাসিক মসজিদ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে শত বছরেরও বেশি সময়...

মধ্যপ্রাচ্যের সংঘাতে অর্থনৈতিক চাপ বাড়ছে ইউরোপে

ইরানে চলমান সংঘাতের প্রভাব ইউরোপেও স্পষ্টভাবে পড়ছে বলে মন্তব্য...

তেলের দাম বাড়লেও জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত নেয়নি জি-৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলেও এখনই নিজেদের...

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে...

যুদ্ধের প্রভাবে বিশ্ব তেলবাজারে তীব্র অস্থিরতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল দখলের ষড়যন্ত্রের অভিযোগ ইরানের

ইরানকে বিভক্ত করে দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে...

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া...
spot_img

আরও পড়ুন

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয়। দিনের শুরু, কাজের ফাঁক কিংবা আড্ডা—সব ক্ষেত্রেই এক কাপ চা অনেকের কাছে অপরিহার্য। তবে...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে তৈরি হয়েছে নতুন একটি অ্যাপ ‘তেল কই’। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত নারীনেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন,...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা মার্কিন রিপাবলিকান সিনেটর Lindsey Graham ইরান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার...
spot_img