Thursday, March 5, 2026
23.8 C
Dhaka

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকার স্বীকৃতি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যেই রয়েছেন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী, যাকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সরকারের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর নির্বাচিত ব্যক্তিদের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে।

মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকার আমার স্ত্রীকে মরণোত্তর পদক দিয়ে সম্মান জানিয়েছে। এতে আমরা কৃতজ্ঞ। তার স্মৃতি রক্ষায় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর বাবার বাড়ি নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামে। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করতেন। পাশাপাশি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিকভাবেও তিনি পরিচিত একটি পরিবারের সদস্য। মাহেরীন চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তার বাবা মহিতুর রহমান জিয়াউর রহমানের খালাতো ভাই।

গত বছর ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান ভবনের ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ভবনে আগুন ধরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেই সময় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এগিয়ে যান মাহেরীন চৌধুরী। শিক্ষার্থীদের বের করে দেওয়ার সময় তিনি নিজেই আগুনের মধ্যে আটকে পড়েন। শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরে সেদিন রাত ৯টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছিলেন এই শিক্ষিকা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয়...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ...

ফটিকছড়িতে অফিসের ভেতরে হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেতনসংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে উপজেলা হিসাবরক্ষণ...

ইরানে হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল স্টারমার, ক্ষোভ ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানে নিহত ১২৩০, ইসরায়েলেও প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া...

ইন্টারনেট বিচ্ছিন্ন, অনিশ্চয়তার মধ্যে ইরানের সাধারণ জীবন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও সীমিত যোগাযোগ...

নাখচিভানে ড্রোন হামলার অভিযোগ নাকচ করল তেহরান

আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন আঘাত হানার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য নতুন...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন...

কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি...

পুরনো ১৮ সদস্যের নির্দেশনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ যাত্রা এবং ফেরার সময় বিমানবন্দরে...

মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দেওয়ার অভিযোগে...
spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার পর বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। তবে তিনি উল্লেখ...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা...
spot_img