Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে আসেন এবং দিনের কর্মসূচি শুরু করেন।

দিনের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন পল কাপুর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। পরবর্তীতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করবেন। এসব আলোচনায় বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও পারস্পরিক বিনিয়োগের বিষয় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যায় একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটও আলোচনায় আসতে পারে।

ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা–বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভিসা নীতিসহ বিভিন্ন বিষয় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারে থাকতে পারে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের প্রতি বার্তা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ প্রেক্ষাপটে চুক্তি সইয়ের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করেছে মার্কিন বাণিজ্য দপ্তর—এ তথ্যও কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায়...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয়...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে বুধবার সকাল...

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক...

ভিসা অপব্যবহার ঠেকাতে নতুন নীতির ঘোষণা

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান...

খামেনির উত্তরসূরি নিয়ে জল্পনা, সামনে এল মোজতবার নাম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার...

লেবাননের দক্ষিণে উত্তেজনা তীব্র, ইসরায়েলের নতুন সতর্কবার্তা

লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকায় এক ডজনের বেশি...

চাটনির সঙ্গে পরিবেশনে বাড়বে স্বাদ

বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায়...

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত,...
spot_img

আরও পড়ুন

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায় এসেছিলেন কৃষক মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন। ফুলে ভরে ওঠা খেত দেখে আশাবাদী ছিলেন ভালো ফলনের। কিন্তু...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের জনপদ সাভারে দূষণের মাত্রা আরও ভয়াবহ আকার নিয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও হাঁসের ডিমের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতিটি...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন নবী কারিম সা. তার জীবনাচরণে রমজানের দিন ও রাত ছিল সুশৃঙ্খল ইবাদত, দায়িত্ববোধ ও মানবিকতার...
spot_img