Friday, February 27, 2026
22.9 C
Dhaka

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, তাকে কাউকে টাকা দিয়ে ভোট ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি। দেশের গরিব ও সাধারণ মানুষই তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলে দাবি করেন তিনি।

শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলায় ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, ন্যায়ের পক্ষে ও ইনসাফের পক্ষে কোনো আপস করা হবে না এবং যারা অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই তার মূল লক্ষ্য। কোথাও অন্যায় বা অবিচার হলে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় মানুষের পাশে থাকবেন।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে হানজালা বলেন, শিবচর এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা বা চাঁদাবাজির স্থান হবে না। অতীতে যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে তার মতে, কোনো রাজনৈতিক দলই মাদক ব্যবসা বা চাঁদাবাজির অনুমতি দেয় না।

তিনি বলেন, শিবচরে ধনী শ্রেণির কেউ যেন গরিব মানুষের ওপর জুলুম বা নির্যাতন করতে না পারে, সে বিষয়েও নজর রাখা হবে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...

দিঘলিয়ায় ধারালো অস্ত্রের হামলায় যুবদল নেতা নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে ডাকসু

নরসিংদীতে এক কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ পর হত্যার অভিযোগ এবং...

নলডাঙ্গায় যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়...

নতুনহাটে ইজারা মূল্য বাড়ায় পৌরসভার রাজস্বে নতুন সম্ভাবনা

জয়পুরহাট পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুনহাট এ বছর ১২...

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের নিহতদের ঘটনায় তদন্ত নিশ্চিত করলেন ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

ইসলামী শাসন ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী...
spot_img

আরও পড়ুন

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি ক্রয় সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর) পুলিশ জানায়,...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির আঞ্চলিক কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল...
spot_img