Friday, February 27, 2026
27 C
Dhaka

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরপক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়ে বাড়িতে এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা দাবির অঙ্ক কমিয়ে ৩০ হাজার টাকায় নামিয়ে আনে। পরিস্থিতি শান্ত রাখতে আয়োজকপক্ষ তিন হাজার টাকা দিলেও তাতে সন্তুষ্ট হয়নি হামলাকারীরা।

একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বরের বাবা বাবুলাল বিশ্বাস ও ভাই ত্রিনাথ বিশ্বাসের ওপর হামলা চালায়। হামলায় বিয়েবাড়ির টেবিল-চেয়ার ভাঙচুর করা হয় এবং আশপাশের কয়েকটি বাড়িঘরেও হামলা চালানো হয়। এতে বরের বাবা, ভাই ও জেঠাসহ অন্তত তিনজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। আহত ত্রিনাথ বিশ্বাস বলেন, তারা প্রবাসে থাকেন এবং ভাইয়ের বিয়ের জন্য দেশে এসেছিলেন। অনুষ্ঠানের সময় ক্যারাম খেলার মধ্যে হঠাৎ কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে হামলা চালায়। হামলায় তার মাথা ফেটে যায় এবং তার ও ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়েবাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনায় সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা জানান, ঘটনার সময় তিনি তারাবির নামাজে ছিলেন। পরে খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলামি জ্ঞানচর্চায় আল আজহারের অবদান

ইসলামি সভ্যতার ইতিহাসে যেসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে...

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর...

অপরাধ দমনে সরকারের সদিচ্ছা চান জামায়াত আমির

মন্ত্রিপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে...

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছেন ক্রিপ্টো উদ্যোক্তারা

ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ৭০ মিলিয়ন...

ফরজ গোসল ও রোজা নিয়ে ইসলামি ব্যাখ্যা

রমজান মাসে রোজা পালনের সময় অনেকের মনে বিভিন্ন ফিকহি...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...
spot_img

আরও পড়ুন

ইসলামি জ্ঞানচর্চায় আল আজহারের অবদান

ইসলামি সভ্যতার ইতিহাসে যেসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান ও চিন্তার ধারাবাহিকতা বজায় রেখেছে, মিসরের আল আজহার তাদের অন্যতম। ১০৮৬ বছরের পথচলায় এই...

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই পছন্দের তালিকায়। সঠিক ড্রেসিং ব্যবহার করলে এই সালাদ আরও সুস্বাদু ও পুষ্টিকর হয়ে ওঠে। দিল...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা মৌলিক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুরুতে এআই বাজারে যুক্তরাষ্ট্রের...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকালে তিনি নিজেই ঝাড়ু...
spot_img