Thursday, February 26, 2026
29.7 C
Dhaka

মানবপাচারের শিকার ১৭৫ জনের প্রত্যাবাসন

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়।

প্রত্যাবাসিতদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন।

জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত নাগরিককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কটন বাডে বাড়ছে কানের ক্ষতি

অনেকেই কানের ময়লা পরিষ্কার করতে হাতের কাছে পাওয়া কটন...

রোজায় সুস্থ থাকতে খাবার বাছাই জরুরি

রোজায় সুস্থ থাকতে সাহরির খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক...

ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার নতুন নেতৃত্ব

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা শাখার...

খাওয়ার সময় শিশু কেন বেশি ঝুঁকিতে থাকে

খাওয়ার সময় হঠাৎ শিশুর মুখ লাল হয়ে যাওয়া, শব্দ...

রক্তিম চাঁদ দেখার সুযোগ ৩ মার্চ

২০২৬ সালের অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী...

রমজানের মানবিকতায় এতিমদের পাশে শায়খ সুদাইস

রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে মসজিদুল হারামে...

ধর্ষণ ধামাচাপার অভিযোগে উত্তপ্ত এলাকা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে সৎ...

মশা নিধনে কঠোর অবস্থান সরকারের

ডেঙ্গু প্রতিরোধে জল ও স্থলপথে একযোগে মশক নিধন অভিযান...

মাতুয়াইল ল্যান্ডফিলে আগুন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল...

শিশুর খাবারে ফল, সতর্কতা কেন জরুরি

শিশুদের খাদ্যাভ্যাসে ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় ফল...

১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য Free Y-Fi-এর

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে দেশে নতুন...

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...
spot_img

আরও পড়ুন

কটন বাডে বাড়ছে কানের ক্ষতি

অনেকেই কানের ময়লা পরিষ্কার করতে হাতের কাছে পাওয়া কটন বাড, দেশলাইয়ের কাঠি বা বব পিন ব্যবহার করেন। সাময়িকভাবে আরাম পেলেও এই অভ্যাস দীর্ঘমেয়াদে কানের...

রোজায় সুস্থ থাকতে খাবার বাছাই জরুরি

রোজায় সুস্থ থাকতে সাহরির খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস না থাকলে সারাদিন ক্লান্তি, পানিশূন্যতা ও হজমজনিত নানা সমস্যায় ভুগতে হতে পারে। তাই সাহরিতে...

ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার নতুন নেতৃত্ব

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আকরাম হোসেনকে সভাপতি এবং হাসিবুল ইসলাম সিফাতকে সেক্রেটারি নির্বাচিত...

খাওয়ার সময় শিশু কেন বেশি ঝুঁকিতে থাকে

খাওয়ার সময় হঠাৎ শিশুর মুখ লাল হয়ে যাওয়া, শব্দ বন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাস নিতে কষ্ট হওয়া—এমন পরিস্থিতি মুহূর্তেই আতঙ্ক তৈরি করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়...
spot_img