Sunday, February 22, 2026
29.5 C
Dhaka

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

রাজধানীর বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্র। শনিবার রাতে ঈদের চাঁদার দাবিতে আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হন। ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালা রাসেলসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বসিলার তিন রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজে দিনে দুপুরে ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়েছে। ধারালো অস্ত্র ব্যবহার করে পথচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কিলার বাদল গ্রুপের বিরুদ্ধে।

একই এলাকায় চাঁদা না দিলে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনাও ক্যামেরায় রেকর্ড হয়েছে। কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক ও বাত রাসেলসহ একাধিক কিশোর গ্যাংয়ের নামে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সর্বশেষ ঘটনায় ঈদ উপলক্ষে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায়। এতে কয়েকজন কর্মচারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা।...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা...

সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি

গত জানুয়ারি মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন...

মেমোরিয়াল কলিসিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচ

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই...

ইরানের বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী ছাত্র আন্দোলন

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে...

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন,...

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার...

রমজানে মিশরের ইফতারে ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধন

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সিয়াম সাধনায় ব্যস্ত থাকেন।...

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

ফকিরহাটে দোকান ও পানের বরজে আগুনে ব্যাপক ক্ষতি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স...

আজ দুই ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সীমিত বিভ্রাট

দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক আজ...
spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা থ্রেডস অ্যাপ থেকেই নিজেদের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। সম্প্রতি...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের তথ্য অনুযায়ী, বছর ব্যবধানে গড় ইউনিট মূল্য কমেছে প্রায় ৪ শতাংশ।...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা বা কথা বলার সক্ষমতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির নেয়ামতের পরপরই ভাষা দানের কথা উল্লেখ করেছেন।...
spot_img