Saturday, February 21, 2026
29.7 C
Dhaka

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন (২৫) এবং স্বর্ণ ব্যবসায়ী শান্ত মিয়া (২৪)। শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, শান্ত মিয়া ও টোটন হোসেন মোটরসাইকেলে করে রাতে ঘুরতে বের হন। পবহাটি কলাহাটের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শান্ত মিয়া নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী টোটন হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক...

কবরকে ঘিরে নিষিদ্ধ কাজগুলো

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে তা...

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড়...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন...

ভাষাশহীদদের স্মরণে প্রধান বিচারপতির পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা...

সবজি ও মসলার বাজারে আগুন

রমজান শুরু হতেই সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির...

ভাষা শহীদদের স্মরণে রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

এআইয়ের দখলে চাকরির বাজার, ভবিষ্যৎ কতটা প্রস্তুত

২০৩০ সাল কল্পনা করলে দেখা যেতে পারে এক ভিন্ন...

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ...

প্রাথমিক শিক্ষা থেকে ভাষাদক্ষতার ঘাটতি, উচ্চশিক্ষা ও চাকরিতেও প্রভাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ভাষার...
spot_img

আরও পড়ুন

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি অনুভব করেন। পেটভর্তি খাবার খাওয়ার পর শক্তি ফিরে আসার বদলে শরীর অবসন্ন হয়ে পড়া রমজানে...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক টুকরো কাঁচে। তথ্য সংরক্ষণের এক বৈপ্লবিক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা, যা ভবিষ্যতে মানব সভ্যতার...

কবরকে ঘিরে নিষিদ্ধ কাজগুলো

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে তা অনুমোদন দেওয়া হয়। তবে কবরকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছেন হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু...

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড় ধরনের চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনতার বিপুল সমর্থনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার...
spot_img