Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতার জন্য সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, “জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলনকেন্দ্র। রমজানের দ্বিতীয় দিন এখানে সবার সঙ্গে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সহযোগিতা ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার...

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত...

অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের জয়, হতাশা নেইও কমছে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে...

বাংলাদেশের জন্য পাকিস্তান সিরিজে ওয়ানডে চ্যালেঞ্জ

তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি...

৫০ কোটির বেশি টিকিট আবেদন, ইনফান্তিনোর দাবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের...

অসীমের ভেতরে নতুন অসীম

অসীম বা ইনফিনিটির কি সত্যিই কোনো শেষ আছে, নাকি...

১৯ বছরের যুবরাজ সামরা গড়লেন টি-টুয়েন্টি রেকর্ড

টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজ...

ট্রাম্পের শান্তি পর্ষদ: জাতিসংঘের বিকল্প নাকি ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ?

বিশ্বজুড়ে শান্তি ও গাজার পুনর্গঠন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইসলামে জিনের মৃত্যু সম্পর্কে ধারণা

জিন শব্দের অর্থ হলো গোপন বা অদৃশ্য সত্তা। ইসলামি...

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাবর বনাম ফখর

নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে পাকিস্তান দলের ব্যাটিং নিয়ে আলোচনা...

বাংলা কম্পিউটার ও মোবাইল প্রযুক্তিতে রূপান্তর

বাংলা ভাষা কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল...

ভাষা আন্দোলনের রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ফুলে...

পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান

সৌরজগতের ভেতরে ও বাইরে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানে...

সমাজে আলেমদের ভূমিকা

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা, জনপরিচিত ব্যক্তি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে...
spot_img

আরও পড়ুন

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আর্জেন্টিনার আদালত। পাশাপাশি তাঁকে কর ফাঁকির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার...

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত অপরাজিত। তিন ম্যাচে এখনও কাউকে তাঁকে আউট করতে পারেনি। আইসল্যান্ড ক্রিকেটের এক্স হ্যান্ডলের সোশ্যাল মিডিয়া...

অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের জয়, হতাশা নেইও কমছে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে হারিয়ে জয়লাভ করেছে। মাত্র ৯.৪ ওভারে ১০৮ রান তুলে ৯ উইকেটে জয় নিশ্চিত করেছে দল।...

বাংলাদেশের জন্য পাকিস্তান সিরিজে ওয়ানডে চ্যালেঞ্জ

তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রধান ব্যস্ততা...
spot_img