সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী কম্পন জেলার বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।
এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল, উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট। ৯ ফেব্রুয়ারিতেও গোয়াইনঘাটে কম্পন অনুভূত হয়েছিল। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ১৮৭ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিকে।
সিএ/এমআর


