Friday, February 6, 2026
19 C
Dhaka

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের লবণ চাষি ও শ্রমিকেরা তাঁদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য ও ন্যায্য মজুরি নিশ্চিতভাবে পাবেন। তিনি বলেন, বর্তমানে লবণ চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, যা চরম বৈষম্যের উদাহরণ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের লবণ চাষি এবং শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য এবং মজুরি পায়। এখন লবণের ন্যায্য মূল্য নেই। ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণ চাষিরা ১০ টাকাও কেজি প্রতি পায় না, এটা চরম বৈষম্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের দরিদ্র লবণ চাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন একটা অন্তবর্তীকালীন সরকার আছে যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিল, ফলে লবণের দাম কমে গিয়েছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে। এখন লবণের দাম বাড়বে। সামনে বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।’

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এ দেশকে কোথায় নিয়ে যাব তার একটি রূপরেখা আমরা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য বলেছি ফ্যামিলি কার্ড দিব। আমরা দারিদ্র বিমোচন করবো অর্থনৈতিক সচ্ছলতা আনবো এ দেশে। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী, যারা ভোট করছে তাদের দেশের মানুষের জন্য কোনো পরিকল্পনা নাই।’

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নোয়াখালী পর্যটনকেন্দ্রে লাঠিপেটার সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২০২৪ সালের এপ্রিল মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটার ঘটনায়...

দুজনের জামাতে কাতারের সঠিক নিয়ম কী

জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে সঠিক কাতার ও অবস্থান অত্যন্ত...

ওসমান হাদি হত্যায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের প্রস্তাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের...

টঙ্গীতে মহাসড়কে গাছ ভেঙে প্রাণহানি

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা গাছ ভেঙে পড়ে...

ভোটাধিকার নিয়ে অতীত নির্বাচনের সমালোচনা তোফায়েল আহমদের

বিগত সময়ে ভোটের নামে নাটক হয়েছে, তামাশা হয়েছে বলে...

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত...

ঘরেই বানান রাজকীয় স্বাদের মোগলাই বিফ ভুনা

শবে বরাতকে কেন্দ্র করে অনেক পরিবারেই বিশেষ খাবারের আয়োজন...

টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের...

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গড়ে তোলা...

বৃহস্পতির গ্যাস মেঘের রহস্য উন্মোচন

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মেঘগুলো আমাদের কল্পনার চেয়ে...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড....

প্রতিশোধ না নেওয়ার গ্যারান্টি দিলেন ধানের শীষের প্রার্থী

গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন, আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে...

মক্কার মিউজিয়ামে বিরল কোরআন প্রদর্শনী

সৌদি আরবের মক্কার হোলা কোরআন মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে বড়...
spot_img

আরও পড়ুন

নোয়াখালী পর্যটনকেন্দ্রে লাঠিপেটার সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২০২৪ সালের এপ্রিল মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটার ঘটনায় আলোচনায় আসা তখনকার ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইনের বিরুদ্ধে নারী নির্যাতনের...

দুজনের জামাতে কাতারের সঠিক নিয়ম কী

জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে সঠিক কাতার ও অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন ইমাম ছাড়া মাত্র একজন মুসল্লি থাকেন, তখন মুক্তাদির অবস্থান নিয়ে অনেকের...

ওসমান হাদি হত্যায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের প্রস্তাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)’-এর মাধ্যমে...

টঙ্গীতে মহাসড়কে গাছ ভেঙে প্রাণহানি

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা গাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে...
spot_img