Friday, April 3, 2026
29 C
Dhaka

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে : মামুনুল হক

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘তরুণরা জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহর রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘গুণ্ডামি ও দখলদারিত্বের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর দিন শেষ হয়ে গেছে। যারা এখনো সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে দেশকে শোষণের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’ তিনি উল্লেখ করেন, এবারের জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং দেশের মানুষের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সংগ্রামের নির্বাচন বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ উল্লাহ।

তিনি বলেন, ‘জনগণ সুযোগ দিলে আগামী পাঁচ বছর এমন কাজ করবেন, যার সুফল আগামী ১০০ বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। আইনের শাসন নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা তাদের প্রধান লক্ষ্য।’ তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাশেষে মাওলানা মামুনুল হক ময়মনসিংহ-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহকে রিকশা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা...

ফুলবাড়ীর সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ, আতঙ্কে পথচারী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলমান কালবৈশাখী মৌসুমে বিভিন্ন সড়কের দু’পাশে...

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’...

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিলের দাবিতে শেখ হাসিনার...

চট্টগ্রামে জ্বর ও হামের উপসর্গে আক্রান্ত বাড়ছে শিশু

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়তে...

হামের বিস্তার রোধে জোরদার টিকাদানের আহ্বান

টিকা ক্রয় ও সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে যদি হামের...

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬...

যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক ৯ মাসের কম বয়সী...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত...

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার...
spot_img

আরও পড়ুন

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী তরুণ ওমর ওসমান রাজুর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তার উচ্চশিক্ষার...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা চলতি বোরো মৌসুমে কম খরচে সেচ সুবিধা পেয়ে স্বস্তিতে রয়েছেন। প্রকল্পের মাধ্যমে সহজলভ্য পানির কারণে...
spot_img