Wednesday, February 4, 2026
21 C
Dhaka

নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা বিলম্ব নস্যাতের হুমকি

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকারের পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। এটা যারা করবে জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে। কেউ যদি নির্বাচন না করতে চায়, সেটি সেই দল আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত। যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, সবাইকে নির্বাচনের শেষ পর্যন্ত থাকতে হবে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সবাইকে মিলে রাষ্ট্র চালাতে হবে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের ফল ভোটের দিন ঘোষণা করতে হবে। প্রয়োজনে গণভোটের ফল দুই দিন সময় নিতে পারে নির্বাচন কমিশন। তবে সরকারের যদি সদিচ্ছা থাকে এবং নির্বাচন কমিশন কাজ করে, সে ক্ষেত্রে ওই দিনই ফল ঘোষণা করা সম্ভব। তবে কোনোভাবেই নির্বাচনের ফল বিলম্ব জনগণ মানবে না।’

তিনি অভিযোগ করেন, ‘আমার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী, জামায়াতসহ কোনো প্রার্থীর ফেস্টুন ছেঁড়া হচ্ছে না। অভিযোগ শোনা যাচ্ছে, অস্ত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনের দু-তিন দিন আগে এলাকায় সন্ত্রাস করা হবে, কালো টাকার খেলা করা হবে। যারা নেতৃত্ব পর্যায়ের রয়েছে তাদের কিনে ফেলা হবে।’

সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি...

গ্রিন টি পান করবেন কখন, জেনে নিন

গ্রিন টি কম ক্যালরিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়।...

শবেবরাতের ইতিহাস ও বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন চর্চা

শবেবরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান ইসলামের ইতিহাসে একটি...

শবেবরাতে কোন আমলগুলো উত্তম

শাবান মাসের মধ্যরাত, যা আমাদের সমাজে শবেবরাত নামে পরিচিত,...

অ্যালমার পর্যবেক্ষণে উন্মোচিত সৌরজগতের অতীত

গ্রহগুলোর জন্মের পরের সময়টিকে জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে অস্থির অধ্যায় হিসেবে...

ভৈরব রেলস্টেশনে ছিনতাইয়ের জেরে হত্যাকাণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায়...

শবেবরাত কেন গুনাহ মাফের রাত হিসেবে পরিচিত

শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে বিবেচনা করা হয়।...

ঝটপট তৈরি করুন খাস্তা চিংড়ি ভাজা

বিকেলের নাস্তায় কিংবা হালকা আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে...

এআই অনুবাদে গুগল ও চ্যাটজিপিটির প্রতিযোগিতা

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট...

চার দিন পর সাগর উপকূলে মিলল নিখোঁজ প্রহরীর মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের...

আইন অমান্য করে জলাশয় ভরাটের চেষ্টা

রাজশাহী মেডিক্যাল কলেজের আওতাধীন হেতেম খাঁ কলাবাগান এলাকায় সীমানাপ্রাচীর...

সিংড়ায় এনসিপির সমাবেশে উত্তেজনা

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের জাতীয় নাগরিক...

গণতান্ত্রিক যাত্রায় ফেরার ডাক বিএনপি প্রার্থীর

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল...
spot_img

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু ২০২২ সালেই প্রায় ২৩ লাখ নারী...

গ্রিন টি পান করবেন কখন, জেনে নিন

গ্রিন টি কম ক্যালরিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়। পরিবেশ দূষণ, ধূমপানসহ ভেতরের ও বাইরের নানা কারণে কোষের যে ক্ষতি হয়, তা প্রতিরোধে গ্রিন...

শবেবরাতের ইতিহাস ও বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন চর্চা

শবেবরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ আত্মশুদ্ধিমূলক রাত। হাদিসের বিভিন্ন বর্ণনায় এ রাতের ফজিলত, আল্লাহর রহমত এবং সাধারণ ক্ষমার কথা...
spot_img