Sunday, February 8, 2026
20 C
Dhaka

গণতান্ত্রিক যাত্রায় ফেরার ডাক বিএনপি প্রার্থীর

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বাংলাদেশে বিগত দিনে তথাকথিত রাজনীতিবিদ তৈরি হয়েছে। যারা রাজনীতিবিদ সংজ্ঞাটিকে কলঙ্কিত করেছে। তাদের মুখের ভাষা, চালচলনে বোঝা যায় তারা কেমন রাজনীতিবিদ। আমরা একটা কথা বলতে চাই, আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হয় বাংলাদেশের জনগণ কাউকে আর ছাড় দেবে না।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার ওয়ালিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে বক্তব্য দেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘১৭ বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করেছে ভোটের জন্য। আমরা এই ভোটের অধিকার থেকে দীর্ঘকাল বঞ্চিত থেকেছি। আমরা দিনের পর দিন রাতের পর রাত সংগ্রাম করেছি, স্বপ্ন দেখেছি আবারও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের সামনে আবারও গণতান্ত্রিক যাত্রায় ফেরার সুযোগ এসেছে।

তিনি বলেন, ‘দীর্ঘকাল পর আমাদের সামনে সেই সুযোগ এসেছে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রার পথে নিয়ে যেতে। সেই যাত্রা শুরু হবে আগামী ১২ তারিখে দেশের সব জনগণের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—একটি একটি জনগণের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। একটি নির্বাচিত সংসদের মাধ্যমে গণতান্ত্রিক চলার পথে আমরা যাত্রা শুরু করব।’

বিএনপি প্রার্থী পুতুল বলেন, ‘অনেকেই এখন জনগণের কাছে ভোট চাচ্ছে কিন্তু তাদের কাছে কোন এজেন্ডা নেই। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কেউ কেউ বিএনপি থেকে বের হয়ে গিয়ে নাম ভাঙিয়ে বলছে আমাকে অন্য মার্কায় ভোট দেন। আমি আন্তরিকতার সাথে তাদের বলছি আপনারা বিএনপির নাম নেবেন না।’ তিনি বলেন, বিএনপির কর্মীরা দিন-রাত পরিশ্রম করছে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য, যেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান ভেদাভেদ থাকবে না এবং দল বা ধর্মের কারণে কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।

নারীদের অধিকার ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নারীদের অধিকার সমুন্নত রাখতে চায়। আমরা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। আমাদের যে মা-বোনেরা ঘরে থেকে দেশ গঠনে সহযোগিতা করছেন তাদের আমরা স্বীকৃতি দিতে চাই।’ তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তার বাবা প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল কাজ করে গিয়েছিলেন এবং তার সময়েই লালপুর ও বাগাতিপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছিল।

ফারজানা শারমিন পুতুল বলেন, তার বাবার মৃত্যুর পর উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়। ‘আমি সেখান থেকেই আবার শুরু করতে চাই। উন্নয়নের চাকা আবারও ঘুরতে শুরু করবে,’ বলেন তিনি।

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশীদ পাপ্পু, প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার আরশাদ প্রতীকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা...

মান্না বেঁচে থাকলে শাকিব আজ এত উঁচুতে উঠতে পারতেন না: সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের দুই প্রজ্বলিত নায়ক মান্না ও শাকিব খানের...

পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের অগ্রগতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে...

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ...

ভোটের আগে চাঙা ঢাকার পুঁজিবাজার, বিনিয়োগ টানছে জেড ক্যাটেগরির প্রতিষ্ঠান

নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব দেখা দিয়েছে। বিশেষ করে...

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয় মঞ্চে নিজেদের দক্ষতা...

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...
spot_img

আরও পড়ুন

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার সম্পর্ক বিচ্ছেদের পথে। ২০ বছরের দাম্পত্য জীবনের এই নতুন অধ্যায় নিয়ে শোরগোল সৃষ্টি...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, মতভিন্নতা থাকলেও তা যেন...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সামান্য নিম্নমুখী রূপ নিয়েছে। এফএও’র খাদ্য মূল্য সূচক জানিয়েছে, গত মাসের তুলনায়...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা বা রান্না করা ডিমের আঁশটে গন্ধ অনেক সময় রান্নাঘরের পাত্রে থেকে যায়, যা বারবার ধোয়ার...
spot_img