Tuesday, February 3, 2026
22 C
Dhaka

আইন অমান্য করে জলাশয় ভরাটের চেষ্টা

রাজশাহী মেডিক্যাল কলেজের আওতাধীন হেতেম খাঁ কলাবাগান এলাকায় সীমানাপ্রাচীর স্থাপনের কাজের আড়ালে একটি পুকুর ভরাটের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সীমানাপ্রাচীর নির্মাণের জন্য খনন করা মাটি পাশের একটি পুকুরে ফেলা হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা শুরুতে জানতে পেরেছিলেন যে এলাকায় শুধুমাত্র মেডিক্যাল কলেজের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। কিন্তু গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, ওই কাজের পাশাপাশি পুকুর ভরাটের চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজের হোস্টেল মাঠে এলাকার শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করে এবং সন্ধ্যার আগে বাড়ি ফেরার সময় এই পুকুরে হাত-পা ধুয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, একসময় এই পুকুরে শরীরচর্চা ও শিশুদের সাঁতার শেখানোর জন্য ব্যবহার করা হতো। বর্তমানে সংস্কারের অভাবে পুকুরটির অবস্থা নষ্ট হয়ে গেছে। তারা চান, পুকুরটি ভরাট না করে পুনরায় সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, কারণ আশপাশের এলাকায় আর কোনো জলাশয় নেই।

পুকুর ভরাটের অভিযোগ প্রসঙ্গে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘সেখানে আমার লোক আছে, আমাকে সবসময় কাজের আপডেট জানায়। পুকুর ভরাটের বিষয়ে কেন জানালেন না, এটা আমি দেখছি।’ তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আশরাফুল হাসান বাচ্চু বলেন, ‘আমরা ৪-৫ জন মিলে এই টেন্ডারের কাজ করছি। আমরা পুকুরের ক্ষতি না করে কাজটি করার সর্বোচ্চ চেষ্টা করছি।’

আইন অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো পুকুর, ডোবা, খাল বা জলাধার ভরাট করা দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০ ও ২০২৩) অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন পুকুরও ভরাট করা যাবে না। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও ক্ষোভ প্রকাশ করে বলেন, পুকুর বা জলাধারের জায়গায় কোনোভাবেই মাটি ফেলা যাবে না এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোনো পুকুর ভরাট বা শ্রেণি পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, কোনো অবস্থাতেই পুকুর ভরাট করা যাবে না এবং কর্তৃপক্ষের প্রতি পুকুরটির সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঝটপট তৈরি করুন খাস্তা চিংড়ি ভাজা

বিকেলের নাস্তায় কিংবা হালকা আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে...

এআই অনুবাদে গুগল ও চ্যাটজিপিটির প্রতিযোগিতা

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট...

চার দিন পর সাগর উপকূলে মিলল নিখোঁজ প্রহরীর মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের...

সিংড়ায় এনসিপির সমাবেশে উত্তেজনা

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের জাতীয় নাগরিক...

গণতান্ত্রিক যাত্রায় ফেরার ডাক বিএনপি প্রার্থীর

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল...

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অন্তর্বর্তী নেতৃত্ব পরিবর্তন

ফৌজদারি মামলায় কারাবন্দি থাকা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা...

এপ্রিলের শেষার্ধে বাড়তে পারে তাপমাত্রা

চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে দেশে তীব্র তাপপ্রবাহ...

সামরিক সক্ষমতা বাড়াতে প্রযুক্তি হস্তান্তর চুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর...

ভোটের দিন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং নির্বাচন...

জানাজার নামাজে অংশগ্রহণে নারীদের জন্য কী বিধান রয়েছে

একজন মুসলমানের জানাজায় অংশ নেওয়া ও তাকে দাফন করা...

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে মুলার ভূমিকা

বর্তমান ব্যস্ত জীবনযাপন, প্রক্রিয়াজাত খাবার ও মানসিক চাপের কারণে...

অর্ধ শাবানের রাতে ইবাদতের ফজিলত

ইসলামের বরকতময় সময়গুলোর মধ্যে শাবান মাসের মধ্যরাত বা শবেবরাত...

সোশ্যাল মিডিয়া হ্যাক হলে কীভাবে বোঝা যাবে

ডিজিটাল দুনিয়ায় ‘হ্যাক’ শব্দটি এখন আর অচেনা নয়। প্রযুক্তির...

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে সম্পূর্ণ নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...
spot_img

আরও পড়ুন

ঝটপট তৈরি করুন খাস্তা চিংড়ি ভাজা

বিকেলের নাস্তায় কিংবা হালকা আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে ক্রিসপি প্রন ফ্রাই হতে পারে সহজ ও সুস্বাদু একটি বিকল্প। অল্প উপকরণ ও কম সময়েই...

এআই অনুবাদে গুগল ও চ্যাটজিপিটির প্রতিযোগিতা

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট হিসেবে আলোচনায় রয়েছে ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি। শুরু থেকেই গুগলের মতো প্রযুক্তি জায়ান্টকে টেক্কা দেওয়ার লক্ষ্য...

চার দিন পর সাগর উপকূলে মিলল নিখোঁজ প্রহরীর মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের ঘটনার চার দিন পর সাগর উপকূল থেকে এক নিরাপত্তা প্রহরীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

সিংড়ায় এনসিপির সমাবেশে উত্তেজনা

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী সমাবেশের মঞ্চে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা...
spot_img