Saturday, May 2, 2026
23 C
Dhaka

কুমিল্লা বিভাগ বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে কুমিল্লার সার্বিক উন্নয়নে বৃহৎ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ শীর্ষক উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কুমিল্লার অবকাঠামো, যোগাযোগ, নগর ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা বিভাগ গঠন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে অন্তর্ভুক্ত করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমি সংসদে গেলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখব।’

কুমিল্লা বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিমানবন্দরের পাশেই কুমিল্লা ইপিজেড অবস্থিত, যেখানে নিয়মিত বিদেশি বিনিয়োগকারীরা যাতায়াত করেন। বিমানবন্দর চালু হলে ইপিজেডে বিনিয়োগ বাড়বে এবং প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে। অচিরেই কুমিল্লা বিমানবন্দর চালু করা তাঁর অন্যতম অগ্রাধিকারমূলক পরিকল্পনা।

সিটি করপোরেশন বিষয়ে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১১ বছর পার হলেও এখনো এটি মেগাসিটিতে রূপ নেয়নি এবং সীমানাও বৃদ্ধি করা হয়নি। নির্বাচিত হলে কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপান্তর এবং সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

নগরীর যানজট প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী বলেন, যানজট বর্তমানে কুমিল্লা নগরীর অন্যতম প্রধান সমস্যা। পুরোনো শহরের সংকীর্ণ সড়কে ছোট পরিকল্পনায় স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বৃহৎ ও সমন্বিত পরিকল্পনা। শহর বিকেন্দ্রীকরণ করে দক্ষিণে সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং উত্তরে গোমতী নদীর পাড় ঘেঁষে উপশহর গড়ে তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিক্যাল কলেজ ও ভিক্টোরিয়া কলেজের আলাদা ক্যাম্পাস স্থাপন করলে নগরীর ওপর চাপ কমবে।

পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কুমিল্লার অন্যতম বড় সমস্যা। পুরোনো দখলকৃত খাল উদ্ধার ও খনন, ড্রেন প্রশস্ত ও পরিষ্কার করা এবং বড় খালের সঙ্গে সংযোগ স্থাপন করলে জলাবদ্ধতা নিরসন সম্ভব। নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

নগর বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে কুমিল্লায় বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। জগন্নাথপুর এলাকায় প্রতিদিন ফেলা বর্জ্য পাহাড়ের আকার ধারণ করেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট রিসাইকেল প্রজেক্ট’ বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি কোটবাড়ি ও লালমাই পাহাড়কে কেন্দ্র করে স্যাটেলাইট সিটি এবং ইকো ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক এবং সরাসরি রেললাইন স্থাপনের কাজ অনেকদূর এগিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সরাসরি রেললাইন বাস্তবায়নের জন্য কাজ করছেন। এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে এবং সংস্থাটি অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং অচিরেই এটি বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img