Monday, March 16, 2026
22.5 C
Dhaka

বনবিভাগের উদ্যোগে চারদিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুর্গম দুবলারচরে শুঁটকি উৎপাদনে নিয়োজিত জেলেদের জন্য চারদিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বনবিভাগ। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত নারকেলবাড়িয়া চরে অবস্থানরত জেলেদের চিকিৎসা প্রদানের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে রবিবার (২৫ জানুয়ারি) সকালে শেরার চরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। পরবর্তী দুই দিন সোমবার ও মঙ্গলবার দুবলারচরের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্র আলোরকোলে জেলেদের চিকিৎসা প্রদান করা হয়।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চর দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্র। প্রতিবছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রায় পাঁচ মাস দেশের বিভিন্ন অঞ্চল থেকে জেলে ও মহাজনরা এখানে অস্থায়ী বসতি স্থাপন করে বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ-নদী থেকে মাছ আহরণ করে তা শুকিয়ে শুঁটকি উৎপাদন করেন। দুবলারচরের চারটি চরে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে বর্তমানে ১০ হাজারেরও বেশি জেলে ও ব্যবসায়ী নিয়োজিত রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় দুর্গম সাগরপাড়ে অবস্থানের কারণে জেলেরা প্রতিবছর ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হন। পাশাপাশি স্ট্রোক, সাপের কামড় ও বিভিন্ন দুর্ঘটনায়ও অনেক জেলে আহত হন। কিন্তু এলাকায় চিকিৎসা ব্যবস্থার অভাবে প্রতিবছর দুই থেকে চারজন জেলের মৃত্যু ঘটে। চলতি মৌসুমে অনেক জেলে অসুস্থ হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বনবিভাগের চারদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কিছুটা হলেও উপকৃত হয়েছেন জেলেরা।’

ফিশারমেন গ্রুপ, জেলে ও মহাজনদের দাবি, দুবলারচরের শুঁটকি উৎপাদন কেন্দ্র থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও জেলেদের জন্য স্থায়ী কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে বিনা চিকিৎসায় অনেক সময় জেলেদের প্রাণহানি ঘটে। তারা অবিলম্বে দুবলারচরে একটি স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানান।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, ‘চারদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তিন শতাধিক জেলে চিকিৎসাসেবা নিয়েছেন। চিকিৎসার পাশাপাশি সাধারণ রোগের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে জেলেরা উপকৃত হয়েছেন। জেলেদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত...

অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলসেবা অ্যাপে বাড়ছে যাত্রীর চাপ

ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

বিনিয়োগ বাড়িয়ে শিল্পায়নে গতি আনতে চায় সরকার

ঋণনির্ভর অর্থনৈতিক নীতির পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নকে গুরুত্ব দিতে...

অবরুদ্ধ অবস্থায় জেরুজালেমের পবিত্র মসজিদ

রমজানের শেষ দশ দিন সাধারণত ফিলিস্তিনিদের পদচারণায় মুখর থাকে...

বসন্তে সুস্থ থাকতে মৌসুমি খাবারের গুরুত্ব

ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে বসন্তকালে বিভিন্ন ধরনের অসুখের...

স্মার্ট কিচেন যন্ত্রে সহজ হচ্ছে ইফতার প্রস্তুতি

রমজান মাসে ইবাদত, প্রশান্তি ও পারিবারিক বন্ধনের পাশাপাশি প্রতিটি...

ইতিকাফ অবস্থায় মসজিদের ছাদে যাওয়ার বিধান

রমজান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। ইসলামি...

পবিত্র শবে কদর আজ

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সূর্যাস্তের পর...

র‍্যাব ও পুলিশের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে...

অপ্রয়োজনীয় জিনিস সরালেই ঘর থাকবে গুছানো

সময়ের সঙ্গে সঙ্গে নতুন বাড়িও অল্প সময়ের মধ্যেই নানা...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ পায়নি ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কারচুপির...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে সুস্থ ও সতেজ রাখা গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং নির্দিষ্ট রুটিন মেনে চললে রোজার...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার বাইরে এই সফরটি ছিল সাধারণ ও আনুষ্ঠানিকতাবিহীন। সোমবার সকালে ঢাকা...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের সময় কয়েকজন আওয়ামী লীগ...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেসব নাগরিকের এই সুবিধা প্রয়োজন নেই, তারা...
spot_img