Tuesday, March 10, 2026
32.7 C
Dhaka

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস উল্টে চালকের সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বাসচালকের সহকারী এবং অপরজন যাত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে অনিক (২৮) এবং ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মেহরাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভলডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেভি মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি...

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে...

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...
spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা এতদিন অনেকের কাছেই অবাক করার মতো ছিল। সাধারণভাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ প্রায় সব মেসেজিং অ্যাপ ব্যবহার...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১০ মার্চ বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। পাহাড়ি এই জেলার সদর উপজেলায় অবস্থিত মসজিদটি দীর্ঘদিন ধরে মুসলিম স্থাপত্য...
spot_img