Sunday, March 1, 2026
19.1 C
Dhaka

উত্তরাঞ্চলে জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত

ঢাকার বাইরে উত্তরাঞ্চলে প্রথমবারের মতো বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টে সাফল্যের দাবি করেছে বগুড়ার টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বগুড়ার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায়। উদ্বোধনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেখানে একজন রোগীর সফলভাবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়।

সেন্টার সূত্রে জানা যায়, রংপুরের ভান্ডাবাড়ি এলাকার ৬০ বছর বয়সী মো. মিজানুর রহমান উদ্বোধনের পরপরই ওই সেন্টারে ভর্তি হন। তাঁর রোগ শনাক্ত হয়েছিল ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। একই বছরের ডিসেম্বরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত বছরের আগস্ট মাসে পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর জন্য স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারে তাঁর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা হয়।

এই চিকিৎসা কার্যক্রমটি সেন্টারের প্রধান অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহর তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, এটি উত্তরাঞ্চলে জটিল রক্তরোগের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

রোগী মিজানুর রহমান বলেন, ‘ভোগান্তি ও ব্যয়ের কথা চিন্তা করে একসময় আমি চিকিৎসার হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। টিএমএসএসে ভর্তির পর চিকিৎসকেরা সফলভাবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করেছেন। এতে আবার সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. মতিউর রহমান, টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের চিফ কনসালট্যান্ট আবু জাফর মোহাম্মদ সালেহ এবং টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মো. মতিউর রহমান বলেন, ঢাকার বাইরে উত্তরবঙ্গে প্রথমবারের মতো সফলভাবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হলো। এটি শুধু টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের অর্জন নয়; বরং উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় একটি ঐতিহাসিক মাইলফলক। এ সাফল্যের মাধ্যমে তাঁরা উত্তরাঞ্চলবাসীর কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে চান।

অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, এই সাফল্যের ফলে উত্তরবঙ্গসহ আশপাশের অঞ্চলের রোগীরা তুলনামূলক কম খরচে ও সহজে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টসহ আধুনিক চিকিৎসাসেবা নিতে পারবেন। এতে রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর নির্ভরশীলতা কমবে বলে তিনি মনে করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...

গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

গাইবান্ধা – গোবিন্দগঞ্জ উপজেলায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

খুলনায় যুবদল নেতার হত্যায় ছাত্রদল নেতার বহিষ্কার

খুলনা – দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে...
spot_img

আরও পড়ুন

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক চিকিৎসা পরিসংখ্যান সেই ধারণা বদলে দিয়েছে। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে ৫০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের যোগাযোগবিষয়ক সম্পাদক পদ থেকে...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার বিশেষ আবহ। ত্রিপোলির প্রাচীন অলিগলি থেকে বেনগাজির সমুদ্রতীর—পুরো দেশজুড়ে রমজান মানেই এক ধরনের প্রশান্তি ও...
spot_img