Monday, February 2, 2026
20 C
Dhaka

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে একটি মেলা বসানো হয়েছে। ‘বিজয় মেলা’ নামে মাসব্যাপী এই আয়োজন শুরু হয়েছে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে। স্থানীয়দের অভিযোগ, মেলার আড়ালে জুয়া, মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা বেড়েছে, তৈরি হয়েছে আইনশৃঙ্খলার ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমির ছোট ভাই সুমন হক, তাঁর ভাতিজা আকাশ হক এবং মিঠু মিয়া কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে বালুর মাঠে এই মেলার আয়োজন করেছেন। মেলায় নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, পুতুল নাচ, খেলনা, কসমেটিকস, মুড়িমুড়কি, ফুচকা ও নানা ধরনের পণ্যের শতাধিক দোকান বসানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মেলায় প্রতিদিন লটারির নামে জুয়ার আসর বসছে। উচ্চ স্বরে মাইক বাজিয়ে নিয়মিত শব্দদূষণ করা হচ্ছে। পাশাপাশি খেলনা, কসমেটিকস ও ফুচকার দোকান থেকে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। ইলেকট্রিক নৌকা ও নাগরদোলা বসাতে এককালীন ৮০ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

মেলার ব্যবস্থাপক মিঠু মিয়া বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেই দোকানগুলো আনা হয়েছে। জায়গা না পেলে মেলা করা সম্ভব হতো না। তিনি জানান, মেলার জায়গা দিয়েছেন সুমন হক ও তাঁর ভাতিজা আকাশ হক।

মেলার আয়োজক সুমন হক দাবি করেন, মেলার অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে এবং আবেদনের কপি থানায় জমা দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো অনুমতি পাওয়া যায়নি। অনুমতি ছাড়া মেলা কীভাবে চলছে—এ বিষয়ে তিনি সরাসরি দেখা করে কথা বলার অনুরোধ জানান।

কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি বলেন, এই অবৈধ মেলা বন্ধ করার জন্য তিনি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে অনুরোধ করেছেন। তাঁর মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের মেলা বন্ধ হওয়া উচিত।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, মেলার কোনো অনুমোদন দেওয়া হয়নি। আয়োজকদের ডেকে মেলা বসাতে নিষেধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, এই মেলার জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের জমায়েত করার সুযোগ নেই। অবৈধ মেলা দ্রুত উচ্ছেদ করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক...

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ...

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু...

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে...

দীর্ঘ সময় বসে কাজ করলে যেভাবে ব্যথা কমাবেন

আধুনিক জীবনযাত্রায় দীর্ঘ সময় বসে কাজ করা, ব্যায়ামের অভাব...

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং...

এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে মোবাইল অ্যাপের ভবিষ্যৎ

বিশ্বজুড়ে স্মার্টফোনভিত্তিক অ্যাপ বাজারে দ্রুত পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...
spot_img

আরও পড়ুন

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক ব্যবহারকারীর জন্য নতুন জটিলতার সৃষ্টি করেছে। আপডেট ইনস্টল করার পর একাধিক কম্পিউটারে স্বাভাবিকভাবে শাটডাউন হচ্ছে...

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।...

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু ঘরকেন্দ্রিক ছিল না। অনেক নারী সাহাবি সংসার ও সন্তান প্রতিপালনের পাশাপাশি সমাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন...

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ...
spot_img