Saturday, May 2, 2026
29 C
Dhaka

গোপন ভোটে পুলিশের নতুন পোশাক চূড়ান্ত, রং নিয়ে বিতর্ক

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে। পুলিশের সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে রাজারবাগ পোশাক ভান্ডার থেকে নতুন পোশাক গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নতুন পোশাকের রং নিয়ে বাহিনীর অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক সদস্য নতুন রংকে ‘রুচিহীন ও বেমানান’ হিসেবে বর্ণনা করছেন।

গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের সংস্কার ও বাহিনীর মানসিকতা পরিবর্তনের অংশ হিসেবে নতুন ইউনিফর্মের উদ্যোগ নেওয়া হয়। নতুন রঙ নির্ধারণ করা হয়েছে পুলিশের জন্য লোহার (আয়রন) রঙ, র‌্যাবের জন্য জলপাই (অলিভ) রঙ এবং আনসারের জন্য সোনালি গম (গোল্ডেন হুইট) রঙে।

পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (লজিস্টিক) সারোওয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে ২ নভেম্বরের মধ্যে ইউনিটগুলোকে সরকারি গাড়ি ব্যবহার করে রাজারবাগ থেকে নতুন পোশাক সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত স্থানে নতুন পোশাক তৈরির কাজ সম্পন্ন করতে হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ পুলিশ সদস্য নতুন রংকে অরুচিকর ও বেমানান মনে করছেন। তারা প্রকাশ্যে মতামত দিতে পারছেন না চাকরির শর্তের কারণে। ঢাকার বিভিন্ন থানার কর্মকর্তারা নতুন রঙকে অনুকূল না বললেও সদর দপ্তরের নির্দেশ মেনে চলবেন।

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, পুলিশ সংস্কার ও মানসিকতা পরিবর্তনের অংশ হিসেবে নতুন ইউনিফর্ম চালু করা হচ্ছে। পোশাক নির্ধারণ কমিটি বিভিন্ন দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করে চূড়ান্ত রঙ নির্বাচন করেছে। নতুন ইউনিফর্মের সঙ্গে পুলিশ লোগোতেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে নৌকার বদলে শাপলা, ধান ও গমের শীষ থাকবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে ডিএমপি ও অন্যান্য মেট্রোপলিটন ইউনিটে নতুন পোশাক চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা পর্যায়ে সময় লাগবে। র‌্যাব ও আনসারের ইউনিফর্ম এখনও চূড়ান্ত হয়নি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img