Saturday, March 14, 2026
24.3 C
Dhaka

চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে কিসমিস পাচারের চেষ্টা, আটক ৩

চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ডেলিভারি পয়েন্টে নিয়মবহির্ভূতভাবে একটি কনটেইনার থেকে আমদানি করা কিসমিস পাচারের চেষ্টা চালানোর সময় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এনসিটির ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট বহির্ভূত কনটেইনার সীলবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে কনটেইনারটির পাশেই থাকা একটি কাভার্ডভ্যানে অ্যাসাইনমেন্ট বহির্ভূত ৮৪ কার্টন কিসমিস পাওয়া যায়, যার ওজন প্রায় ৮৪০ কেজি।

‘জিরো টলারেন্স’ নীতিতে বন্দর কর্তৃপক্ষ
ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় আমদানি-রপ্তানি নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে সংস্থা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে বজায় রাখা হবে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ।

spot_img

আরও পড়ুন

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির...

গ্যাস সংকটে বাড়ছে ইন্ডাকশন চুলার ব্যবহার

রান্নার গ্যাসের সংকট বাড়তে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে...

মাদক তরুণসমাজকে ধ্বংস করছে, সতর্ক করলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের...

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম...

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের...

ডিজেল সংকটে নড়াইলে সেচ ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক

নড়াইলে জ্বালানি তেলের সংকটে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না...

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো...

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ঘটনায় ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক সাংবাদিককে...

কুরআন বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে?

রমজান মাস কুরআন নাজিলের মাস হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা...

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে কী হবে

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে সম্পদের...

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে...
spot_img

আরও পড়ুন

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা তিনটার দিকে জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া কৃষক দল নেতা তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি মৃত ডলফিন। শনিবার (১৪ মার্চ) বেলা দেড়টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি সৈকতে ভেসে আসে। সন্ধ্যা...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরিন)। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...
spot_img