Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

ফেলে আসা দিনগুলো: টঙ্গী দারুল উলুম মাদরাসা

আব্দুল্লাহ আল মাহমুদ

আজকের এই রাত্রিতে হঠাৎ কেন যেন মনে পড়ছে পেছনে ফেলে আসা বোর্ডিংয়ের (হোস্টেল) সময়টাকে। এখন ঘড়িতে সাড়ে দশটা। সারাদিনের পড়া শেষে এবার ঘুমের ছুটি। দারুল ইকামার নাজেম (হল সুপার) এসে বাতি নিভিয়ে দিতে বলেছেন, এই তাঁর দিনের শেষ আগমন। এরপর দরোজা এঁটে জরুরি বাতি গুলো নিভিয়ে আমাদের স্বাধীন জীবন শুরু। যে ফেসবুকে আসক্ত, টুকটাক দু একটা খবর পড়ে রাজা উজির মেরে একটা পোস্ট দিয়ে দেবে এখনই। যার কণ্ঠ ভাল সে ঘরের এককোণে স্বীয় প্রতিভা বিকাশে ব্যস্ত। দলবদ্ধ কোরাসে সে সুর ক্রমে ক্রমে হয়ে উঠছে চিৎকার। ধীরে ধীরে আলো নিভে আসে। একজন দুজন স্বচালিত ইঞ্জিন (নাক) ছেড়ে জানিয়ে দেয় রাত হয়েছে। মশারির খোপে খোপে বুনে ওঠে আড্ডার জাল। ফিসফিস গল্প, চেপে রাখা হাসি আর আলতো চিমটি চাপড়ে সেইসব জমাটি রাত গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। কোন কোন দিন জানলা গলে উঁকি দেয় রাতের চাঁদ। ঠিক তক্ষুণি কারো মনে পড়ে নিজ চোখে দেখা ভুতের গল্প। ভয়কাতুরে অন্যজন অনুনয় করে ‘বাদ দে না!’

আহা সময়ের হাওয়ায় উড়ে যাওয়া সেইসব রাত্রিরা আজ কোথায়। কোথায় সেই লুকোন গল্পের ঝুড়ি! অথচ প্রথম যখন গুটিগুটি পায়ে এসেছিলাম এখানে, সদা প্রাণে ভয় না জানি কী হয়! সেই দুরুদুরু দিন, দুষ্টুমি ভরা বিকেলগুলো হাসি আনন্দে ভরে তুলতে তুলতে জানা গেল পরীক্ষা আসছে। এ আবার কী হ্যাপা, যে-করে হোক জীবনের প্রথম পরীক্ষার সাঁকো পেরিয়ে আসলাম বটে কিন্তু কদিন পরই বাতাসে ভাসতে লাগল একটা খবর – ফল বের হবে! তখনকার ছোট মগজ, তারচেয়ে হাজারগুণ বড় কৌতুহলকে কিছুতেই বাগ মানানো যায় না। ফল থাকে ফ্রিজের ওপর ঝুড়িতে, ফল থাকে বাজারে থরে থরে সাজানো। প্রতিদিন আসতে যেতে সেই ফলের ঘ্রাণে প্রাণ উচাটন হয়ে ওঠে। কিন্তু এ আবার কেমন ফল, যা কিনা বের হবে। ছেলেদের আমসি হয়ে যাওয়া মুখ দেখে হতবাক হওয়া বিকেল বেলায় স্যার এসে সবাইকে ডাকলেন, ফল দেওয়া হবে। খাতা দেখে দেখে নাম ঘোষণা হচ্ছে, কেউ ফল পেলো বিশ, কারো দশ, এমনকি নিত্যদিন একসাথে ব্যাগ ঝুলিয়ে গল্প করতে করতে আসি যার সাথে—হাসান, ও-ও পেয়ে গেল বারো না কত যেন। আমার বেলায় কষ্টেসৃষ্টে দুই। তাই তো বলি, ছেলেরা অমন মুখ আমসি করে বসে ছিল কেন!

বিকেল বেলা হালকা সবুজ রঙের ফলবান কাগজটি হাতে নিয়ে যখন মিনমিন করে ক্ষেদটুকু জানালাম, ফল দেবার বেলা আমার পাতে বড্ড কম পড়েছে, আম্মু তো হেসেই…আব্বু এলেন, চিপসের প্যাকেট হাতে কাকা এলেন, সবার মুখে সেই হাসি। বলেন কিনা পরীক্ষার ফল কম পাওয়াই দস্তুর, যত কম নাম্বার তত বড় পড়ুয়া। কী জানি, অমন গোলমেলে হিসাব মাথায় ঢুকলো কিনা। অবশ্য মনে আছে পরের পরীক্ষায় আমি কায়দা করে এক বাড়িয়ে আমার রোল তিন করে নিয়েছিলাম!

এ তো গেল পড়ার কথা, পড়িয়েছেন যারা তাদের গল্প গল্প তো আরও বর্ণিল। ছোট থেকে বড় হওয়া অব্দি পড়েছি কত শিক্ষকের কাছে। নরম-গরম-মিঠে-কড়া নানা রুচির সেইসব মানুষেরা ধীরে ধীরে গড়ে তুলেছেন আমাদের। রক্তের মাঝে মিশিয়েছেন আদর্শের পাঠ, কানে দিয়েছেন সভ্যতার মন্ত্র, জাগিয়েছেন মানবের মাঝে বাঁচিবারে চাওয়ার স্বপ্ন। পরীক্ষার ফল নয় বাস্তবে বড় মানুষ হওয়া, অহংকারের দৃপ্তি নয় বিনয়ে অবনত হওয়া এসব শিক্ষায় গড়ে তোলা মানুষদের এই শিক্ষক দিবসে প্রণত শ্রদ্ধা। বিদ্যালয়ের বিভা, জ্ঞানের উৎস, আদর্শের বাতিঘর সেই শিক্ষকরা বেঁচে থাকুন তাদের কাজে-প্রজ্ঞায়। বেঁচে থাকুন আজ, বেঁচে থাকুন চিরকাল!

spot_img

আরও পড়ুন

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...
spot_img

আরও পড়ুন

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার মতো আবহাওয়াগত পরিবর্তনের সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে এল নিনো। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাকৃতিক...

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘ঘোস্ট পার্টিকেল’ গবেষণায় নতুন সম্ভাবনা, মিলতে পারে মহাবিশ্বের অজানা রহস্য

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় পরিচালিত এক গবেষণা নতুন করে আলোচনায় এসেছে। মহাদেশটির গভীর বরফস্তরের নিচে স্থাপিত আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে বিজ্ঞানীরা নিউট্রিনো...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি রয়েছেন। তবে স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নারী আসামির...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...
spot_img