Saturday, May 23, 2026
28 C
Dhaka

সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে এডুকো

‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’, এই বাক্যটি বুকে ধারণ করে বড় হয় অসংখ্য শিশু। আগামীতে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বড় হতে থাকে তারা। এই পথচলায় যাতে সুবিধাবঞ্চিত শিশুরা পিছিয়ে না যায় সে লক্ষ্যেই কাজ করছে এডুকো, বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই শিশুরা যাতে এগিয়ে যেতে পারে জ্ঞানে, সৃজনশীলতায় সে বিষয়েও এডুকো বাংলাদেশের সমান গুরুত্ব। পাঠ্যপুস্তকের পাশাপাশি এডুকোর সকল বিদ্যালয়ে রয়েছে পাঠাগার, শিক্ষণীয় খেলাধুলার সুযোগ, বিজ্ঞান চর্চার সুযোগ, কম্পিউটার শিক্ষার সুযোগ। পাশাপাশি রয়েছে নাচ, গান, আবৃত্তি, বিতর্ক সহ সম্পূর্ণ সাংস্কৃতিক চর্চার সুযোগ। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমনভাবে এগিয়ে যাওয়ার চিত্র খুব একটা দেখা যায় না বললেই চলে!

সম্প্রতি, মার্চ মাস জুড়ে এডুকোর সারাদেশের বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা। সুবিধাবঞ্চিত শিশুরা তাদের নিজ নিজ বিদ্যালয়গুলোতে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া সেরা বক্তাদের পুরষ্কৃত করা হয়। শুধু তাই নয়, এই শিক্ষার্থীরা পরবর্তীতে নিজের বিদ্যালয়ের বাহিরেও অন্যান্য বিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এডুকো পাঠশালা মেরাদিয়া বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী, জয়নাল আবেদীন জনী তাদের বিদ্যালয়ের সেরা বক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন। এই শিশুটি জানান, তার জীবনে এমন সুন্দর মুহূর্ত আসতে পারে সে আগে কখনো ভাবেনি। এডুকোর প্রতি সে কৃতজ্ঞ তাকে তার প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য।

এভাবেই আরো অসংখ্য শিক্ষার্থীর প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করছে এডুকো, বাংলাদেশ। জ্ঞানে, সৃজনশীলতায় এগিয়ে যেতে সাহায্য করছে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুদের। উল্লেখ্য, এডুকো একটি শিশু অধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। ১৯৯৯ সাল থেকে এডুকো বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন।

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img