Wednesday, March 11, 2026
31.4 C
Dhaka

“ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার” প্রতিযোগীতার সেরা ছয়ে স্টামফোর্ডের নওরীন!

এস এম রাকিব

ক্যাম্পাসভিত্তিক জনপ্রিয় শো “ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার” প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব চলছে আরটিভিতে। আর তাতে সবাইকে চমকে দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা নিহি নওরীন আছেন সেরা ছয়ে। নাচ, গান এবং অভিনয়ে পারদর্শীতার ভিত্তিতে বিচারকের মতামত এবং দর্শকদের ভোটিং পদ্ধতিতে নির্বাচিত নওরীন। গানের মিষ্টি গলার জন্য বিভাগীয় শহর বরিশালজুড়ে পরিচিতি পাওয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাবরিনা নওরীন ঝালকাঠি জেলা থেকে এসএসসি এইচএসসি পাস করে ভর্তি হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

এছাড়াও তিনি বাংলাদেশ বেতার, বরিশালের নিয়মিত শিল্পী। নওরীনের এমন সাফল্যে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে তার প্রশংসাস্তুতি। বন্ধুরা এক হয়ে ভোট প্রার্থনা করছেন বন্ধুর জন্য, এমনকি তার শিক্ষকরাও থেমে নেই। তাদের ফেসবুক পেইজ থেকে নওরীনের জন্য ভোট চেয়ে হচ্ছে পোস্ট, মোদ্দাকথা নওরীন এখন তার বিভাগের জন্য গর্বের নাম। সবাই তাকে শীর্ষ তিনে দেখতে চান বলে শুভকামনা জানাচ্ছেন, ভোট দিয়ে উৎসাহিত করছেন।

প্রায় সাত হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এখন তিনি সেরা ৬-এর একজন। ডাবর বাংলাদেশ এবং আরটিভির উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেন। একই সঙ্গে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে। জনপ্রিয় শো টিতে বিচারকের দায়িত্ব পালন করছেন সংগীততারকা কনা, অভিনেতা সজল ও অভিনেত্রী নিপুন। পাশাপাশি প্রতি শোতেই দেশের কোনো প্রতিষ্টিত শিল্পীদের আমন্ত্রন জানানো হয়। সেরা ৬-এ আসার গল্প বলতে গিয়ে নওরীন বলেন,”নিজের ইচ্ছের থেকেও মা বাবা আর বন্ধুদের অনুপ্রেরণা পেয়ে নাম লিখেয়েছিলাম এই অনুষ্ঠানে তবে এত দূর আসতে পারবো কখনো ভাবিনি। ৭০০০ শিক্ষার্থী থেকে ৩৬ জন এ আসার পর পারফর্মার অফ দ্যা ডে হয়ে সরাসরি সেরা ১০ এ পৌছে যাই আমি। তারপর সেরা ৬ এর তালিকায় নিজেকে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। এই সাফল্যের পেছনে বহু মানুষের হাত।যত টুকু এসেছি পুরোটাই ছিল সপ্ন সত্যি হবার মত একটা ব্যাপার। সবাই আমার জন্য দোয়া করবেন।” অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী পাবেন নগদ ১ লক্ষ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ। ১ম ও ২য় রানারআপ যথাক্রমে ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা এছাড়া সেরা ৬-এর প্রত্যেকেই পাবেন ২৫ হাজার টাকা ও বিভিন্ন গিফট হ্যম্পার।

spot_img

আরও পড়ুন

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...
spot_img

আরও পড়ুন

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’ নামের একটি গ্রুপের টিম লিডার ও অ্যাডমিনকে আটক করেছে পুলিশ। তবে প্রথমবার হওয়ায় তাদের সতর্ক...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার হওয়ার পর দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বিএনপির এক নেতা। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...
spot_img