Friday, July 24, 2026
25.7 C
Dhaka
No menu items!

রজনীকান্তের ফিল্মস্টার জামাইয়ের অন্তরঙ্গ ছবি ফাঁস টুইটারে!

সম্প্রতি সুচিত্রা কার্তিক কুমারের টুইটার অ্যাকাউন্টে আপলোড হওয়া ছবিগুলোর ক্যাপশনেও বিস্তারিত লেখা ছিল। সুচিত্রা রীতিমতো উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ছবিগুলোতে ইংরাজিতে যা লিখেছিলেন, তার বাংলা হলো, তোমরা আমরা পিছনে লাগতে গিয়েছিলে না, দেখো ধনুশের ভক্তের দল তোদের গুরুর লিলা। এগুলো দেখে কী বলবে তোমরা!

ধনুশ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত নাম। দক্ষিণী সিনেমার সুপারস্টার ধনুশ আবার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেছেন। বছর কয়েক আগে ‘কোলাবরি কোলাবরি’ নামে একটি বাথরুম সং করে সারা দেশে বিপুল জনপ্রিয়তাও পান। সেই ধনুশ এবং তৃষা কৃষ্ণনন নামে এক নায়িকার অন্তরঙ্গ সেলফি মোমেন্ট টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দেন সুচিত্রা।

এদিকে ধনুশের অন্তরঙ্গ বন্ধু বলেই পরিচিত মিউজিক কম্পোজার অনুরুদ্ধ। তাকেও ছাড়েননি সুচিত্রা। অনিরুদ্ধকে বুকে জড়িয়ে ধরে আছেন নায়িকা আন্দ্রেয়া, সেই ছবিও পোস্ট করেছেন তিনি। হিন্দি এবং দক্ষিণী চলচ্চিত্রের নামী নায়িকা হংসিকা মোথওয়ানিরও খোলামেলা ছবি সুচিত্রার টুইটার অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে।

ছবিগুলি ভাইরাল হয়ে যেতেই শুক্রবার রাতের মধ্যে সেগুলি ডিলিট করে দেন সুচিত্রা এবং টুইটার অ্যাকাউন্টটি ব্যক্তিগত করে দেন তিনি।
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই নিজের পেশাগত জীবন নিয়ে অখুশি সুচিত্রা কার্তিক কুমার। প্লেব্যাক সিংগিং-এর পাশাপাশি জনপ্রিয় টিভি হোস্ট হিসাবে নাম আছে তাঁর। বহুমুখী প্রতিভার জন্য তিনি চলচ্চিত্র জগতে সকলেরই সমীহ আদায় করে নিয়েছেন। জানা যায়, কিছুদিন আগে ধনুশের কিছু ফ্যানের হাতে হেনস্থা হতে হয় সুচিত্রাকে। এরপরই তিনি টুইটারে, ধনুশের ভক্তদের শাসানি দিয়েছিলেন যে তাদের গুরুর সমস্ত ‘লিলা’ তিনি ফাঁস করে দেবেন। এবং তারপরই বিতর্কিত ছবিগুলি আপলোড হয়।

তবে এ ব্যাপারে সুচিত্রার দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি এমন কিছু করেননি। আপাতত নতুন দু’টি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন সুচিত্রা। পুরনো অ্যাকাউন্টটি ‘পার্সোনাল’ করে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে ধনুশ বা অন্য তারকাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এবেলা।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img