Sunday, March 15, 2026
37 C
Dhaka

মেট্রোয় আলিঙ্গন কেন? টেনে নামিয়ে যুগলকে গণপিটুনী

চাঁদনি চক থেকে মেট্রোয় উঠেছিলাম। রোজ যেমন উঠি। সঙ্গে আমার এক সহকর্মীও। স্টেশন ছাড়তেই একটা উত্তেজিত কথোপকথন কানে এলো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, তার থেকে কয়েকটা গেট দূরেই হইচইটা হচ্ছিল। প্রথমে বুঝতে পারিনি, খুব গুরুত্বও দিইনি। কারণ পথে-ঘাটে ও রকম হইচই হয়েই থাকে। কিন্তু ওই গোলমালটা যে এমন দুঃস্বপ্নের চেহারা নেবে কিছুক্ষণের মধ্যেই, তা একেবারেই বুঝতে পারিনি।

এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দশকের পর দশক ধরে যে শহরটাকে চিনি, সেই কলকাতা তলে তলে এত বিপজ্জনক হয়ে উঠেছে! এত অসংবেদনশীল, এত নিষ্ঠুর হয়ে উঠেছে শহরটা! এখনও ভাবতে পারছি না। আক্ষরিক অর্থেই দুঃস্বপ্ন মনে হচ্ছে।

বেশ ভিড় ছিল মেট্রোয়। ঠেলে ঢুকতে হল ভিতরে। কয়েক মিনিটের মধ্যেই গোলমালটা শুরু হয়েছিল। প্রথমে সে দিকে মন দিতে পারিনি। কারণ যে সহকর্মীর সঙ্গে ফিরছিলাম, তার পোস্টিং পটনায়। কয়েক দিনের জন্য কলকাতায় এসেছেন। অনেক দিন পরে একসঙ্গে ফিরছিলাম। তাই খোশগল্পে মশগুল হয়ে ছিলাম। যদি জানতাম, এমন অসভ্যতা এবং বর্বরতার জন্ম হচ্ছে, তা হলে সম্ভবত সহকর্মীর সঙ্গে খোশগল্পে ও ভাবে মজে থাকতে পারতাম না।

সহকর্মী নেমে গেলেন শোভাবাজারে। ততক্ষণে বেশ বেড়ে উঠেছে গোলমাল। পায়ে পায়ে এগিয়ে গেলাম কৌতূহলের বশে। বুঝলাম, ভিড়ের মাঝে আলিঙ্গনাবদ্ধ যুগলকে দেখে কয়েকজন বড্ড উচাটনের মধ্যে পড়ে গিয়েছেন। কেন মেট্রোয় পরস্পরকে আলিঙ্গন করবেন তারা? কেন পার্ক স্ট্রিটের কোনও বারে যাবেন না? এমন নানা অবান্তর প্রশ্ন তুলতে শুরু করেছেন?

যিনি মূলত প্রশ্নগুলো তুলছিলেন এবং হইচইটা করছিলেন, তিনি বয়সে বেশ প্রবীণ। মাথা প্রায় পুরোটাই সাদা।

সুদর্শন, সুঠাম যুবক কিন্তু নির্ভীক ভঙ্গিতেই উত্তর দিচ্ছিলেন। তাদের আলিঙ্গনে অন্য কেউ কী ধরনের সমস্যার পড়তে পারেন? বেশ ঠান্ডা গলায় প্রশ্ন করলেন যুবক। উত্তর খুঁজে না পেয়ে আরও তেতে গেলেন বৃদ্ধ। আরও জোরে চিৎকার করতে লাগলেন।

যুগল কিন্তু তাতেও মেজাজ হারায়নি। তরুণী প্রশ্ন করলেন, ভিড়ের মধ্যে যদি আমরা নিজেরা নিজেদের সিকিওরিটির ব্যবস্থা করে নিই, তা হলে আপনার সমস্যা কোথায়? উত্তর নেই বৃদ্ধের কাছে এ বারও। অতএব রেগে আরও কাঁই। আরও চিৎকার শুরু। দু’জনকেই গালিগালাজ এবং উচিত শিক্ষা দেওয়ার শাসানি।

আলিঙ্গনাবদ্ধ যুবককে কটাক্ষে বিঁধতে গিয়ে বৃদ্ধ এ বার বললেন, নিজেকে সালমান খান মনে করছে। এই মন্তব্যে বেশ কৌতূক বোধ করলেন যুবক। আশেপাশে উপস্থিত সব সহযাত্রীর উদ্দেশে যুবক বললেন, আপনারা সবাই শুনলেন তো? উনি কিন্তু আমাকে সালমান খান বললেন। আমি এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি।

সুদর্শন তরুণ বুঝতে পারেননি, তার আশেপাশে যারা রয়েছেন, তাদের মনটা তার মতো তরতাজা নয়। তিনি বুঝতে পারেননি, ভিড়ে ঠাসা মেট্রোয় খোলা হাওয়া খেলছে না, বরং একটা বদ্ধ-দূষিত বাষ্প ঘুরপাক খাচ্ছে। তাই বিপর্যয়টা ঘনিয়ে উঠল দ্রুত।

এত ক্ষণ এক জনই চিৎকারটা করছিলেন। আলিঙ্গনাবদ্ধ যুবক তার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দেখে এ বার আরও অনেকেরই যেন ‘বিবেক’ জাগ্রত হল। এ ভাই, বড্ড বেশি কথা বলছ কিন্তু। গলা চড়ল একে একে। ধমক-ধামক আর নয়, সরাসরি হুমকি শুরু হয়ে গেল-দমদমে নাম, তোদের দেখছি।

তখনও বুঝিনি, এত দূর গড়িয়ে যাবে ঘটনাটা। হুমকি শুনতে পাচ্ছিলাম। কিন্তু দমদমে পৌঁছে সত্যিই ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দেওয়া হবে, কর্মক্লান্ত একটা দিনের শেষে ঘর-সংসার-পরিবারের কাছে ফেরার তাড়না ভুলে এক ঝাঁক লোক আলিঙ্গনের শালীনতা-অশালীনতার বিচার করতে ব্যস্ত হয়ে পড়বেন, এমনটা আঁচ করতে পারিনি। তাই বিপদটা ঘটে যাওয়ার আগে হস্তক্ষেপ করতে পারিনি।

দমদমে মেট্রোর দরজা খুলতেই ওই যুগলকে হিড় হিড় করে টেনে প্ল্যাটফর্মে নামালেন কয়েকজন। তার পর শুরু হল গণপিটুনী। সিঁড়ির রেলিঙে ঠেসে ধরে শুরু হল বেদম মার। সঙ্গীকে বাঁচাতে তখন অসহায়, উদভ্রান্ত তরুণী। কিল-চড়-ঘুসি-লাথির মাঝে ঢুকে পড়ে সামনে থেকে জাপটে ধরলেন যুবককে, আড়াল করার চেষ্টা করলেন। তাতেও থামল না অতি-উৎসাহী ভিড়। তরুণীর পিঠের উরেই পড়তে থাকল কিল-চড়। ফাঁকফোকর দিয়ে মার চলল যুবকের উপরেও। আমি ঠেকানোর চেষ্টা করেছিলাম। পারিনি।

যারা এই গণপিটুনীতে অংশ নিয়েছিলেন, তাদের প্রায় প্রত্যেকেই কিন্তু মধ্যবয়সী বা প্রৌঢ় বা প্রবীণ। অনেক বেশি সংযত, পরিশীলিত আচরণ প্রত্যাশিত যাদের থেকে, তাদের আচরণই সবচেয়ে উশৃঙ্খল হয়ে উঠল।

ত্রাতা হিসেবে এগিয়ে এলেন কয়েকজন যুবক এবং নারী। উত্তপ্ত ভিড়টার মাঝে ঢুকে পড়ে আটকে দিলেন মারধর। তারপর ভিড়ের মাঝখান থেকে উদ্ধার করে সিঁড়ির নিচের দিকে কিছুটা এগিয়ে দিলেন তরুণ-তরুণীকে।

অকারণে মারের মুখে পড়েছিলেন যুগল, তাদের রক্ষা করতে কয়েকজন এগিয়েও গেলেন। কিন্তু গোটা ঘটনাটা আমার বহু দিনের পরিচিত শহরটাকে যেন কয়েক শতাব্দি পিছিয়ে দিল। ২০১৮ সালের কলকাতায় এই রকম একটা ঘটনার সম্মুখীন হব! ভাবতেই পারছি না। আমি আটকাতে পারিনি অঘটনটা। ততেই সাংঘাতিক মানসিক কষ্ট বোধ করছি। আক্রান্ত যুগলের মানসিক অবস্থাটা তা হলে ঠিক কী রকম এখন? আমরা কি আদৌ ভবতে পারছি?

সিনেমার পর্দায় আলিঙ্গন বা চুমু খাওয়ার দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ি আমরা। ‘হাম দিল দে চুকে সনম’ নামের একটা হিন্দি ছবির কথা লহমায় মনে পড়ছে। বিদেশের ট্রেন। ভারতীয় যুগল। টিকিট নেই। টিকিট পরীক্ষককে এড়াতে হিরো-হিরোইন ট্রেনের কামরায় গভীর আলিঙ্গনে আবদ্ধ। বিরক্ত করলেন না পরীক্ষক। টিকিট না দেখেই চলে গেলেন। আর টিকিট পরীক্ষকের সেই প্রস্থান দেখে হাততালিতে ফেটে পড়ল সিনেমা হল।

বাস্তবে মেনে নিতে পারলাম না একই ধাঁচের একটা দৃশ্য। মেট্রোর কামরায় প্রাপ্তবয়স্ক যুবক-যুবতী পরস্পরকে আলিঙ্গন করায় তাদের ট্রেন থেকে হিড়ি হিড় করে টেনে নামিয়ে উন্মত্তের মতো মারধর করলাম আমরা।

প্রায় দু’দশকের আলাপ কলকাতা শহরের সঙ্গে। ভেবেছিলাম শহরটার নাড়ির স্পন্দন আমি চিনেছি। কিন্তু কলকাতা মেট্রোয় একটা ১৫ মিনিটের যাত্রা, সে ভুল ভেঙে দিল। এই শহরটা আমার কাছে একদমই অচেনা। হয় আমি কোনও দিন চিনতেই পারিনি এই শহরকে। নয়তো শহরটা আমাদের অনেকের অগোচরেই ভীষণ রকম বদলে ফেলেছে নিজেকে।

spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...
spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ দশকের একটি বিশেষ রাত মুসলমানদের জন্য অশেষ রহমত ও ক্ষমার বার্তা নিয়ে আসে, যা লাইলাতুল...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...
spot_img