Sunday, June 14, 2026
28 C
Dhaka

আদালতের রায়ে মেয়ের অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

স্বামীর সঙ্গে বিচ্ছেদের জেরে সন্তানের অভিভাবকত্ব নিয়ে টানাপড়েনে আইনি লড়াইয়ে জয়ী হলেন ছোটপর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন।সোমবার ঢাকার দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক ইসরাত জাহান একমাত্র কন্যা সন্তান মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব দিয়েছেন বাঁধনকে।

আদেশে বিচারক বলেছেন, “কন্যাশিশুর অভিভাবক হচ্ছেন মা। মায়ের জিম্মায়ই মেয়ে থাকবে। কন্যার সর্বোত্তম মঙ্গলের জন্য মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। বাবা মাসে কেবল দুই দিন মায়ের বাড়িতে গিয়ে মায়ের উপস্থিতিতে মেয়েকে দেখে আসবেন।”

রায় আরো বলা হয়েছে, “কন্যা শিশুকে নিয়ে মা দেশের ভেতরে এবং বাইরে যেতে পারবেন যেহেতু মা’ই কন্যা শিশুর অভিভাবক।” কন্যা সায়রার পাসপোর্ট তার বাবা আটকে রেখেছেন বলেও বাঁধনের অভিযোগ ছিল।

আদালত পাসপোর্টটি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন জানিয়ে বাঁধনের আইনজীবী দিলরুবা শরমিন বলেন, “যদি সন্তানের বাবা তা না দেন, তবে বাদীকে থানায় জিডি করতে বলেছেন এবং নতুন পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে বিজ্ঞ আদালত চিঠি ও আদেশ পাঠিয়ে দেবেন।” রায়ের সময় বাঁধনের প্রাক্তন স্বামী মাশরুর সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন না।

২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী বাঁধন ও মাশরুর সিদ্দিকী।২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।বগত বছর অগাস্টে বাঁধন অভিযোগ করেন, তার স্বামী সন্তানকে নিয়ে গেছেন এবং জোরপূর্বক কানাডায় নিয়ে যেতে চাইছেন। তারই প্রেক্ষিতে সে বছর ৩ অগাস্ট আদালতের দ্বারস্থ হন বাঁধন।

রায়ের পর আদালত থেকে বেরিয়ে অভিনেত্রী বাঁধন সাংবাদিকদের বলেন, “মেয়ের অভিভাবকত্ব পাওয়ার জন্য গত নয় মাস আমি অনেক সংগ্রাম করেছি। মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছি। কিন্তু আজ আমি নিশ্চিন্ত। আদালত সাধারণ হেফাজত নয়, বরং মেয়ের সম্পূর্ণ গার্ডিয়ানশিপ আমাকে দিয়েছেন।

তিনি আরো বলেন, “আমাদের বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় পাঁচ লাখ টাকা। আমি তা দাবি করিনি। মেয়ের কোনো ভরণপোষণের খরচ তার বাবা এতদিন দেননি। কোনো খোরপোষ দেননি। আমিও চাইনি। এসব কথা আজ আমি আদালতে বলেছি।

“বাবার কাছে ভরণপোষণ, এটা প্রত্যেক মেয়ের অধিকার, মেয়ের দেখাশোনা করা প্রত্যেক বাবার দায়িত্ব। এই কাজটা এতদিন আমিই করে এসেছি।”

বাঁধনের আইনজীবী দিলরুবা শরমিন এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, “আমার জানা মতে, এই প্রথম মাকে গার্জিয়ানশিপ দেওয়া হলো এবং বাংলাদেশের আইন, স্টেট ল’, ইসলামী শরিয়াহ আইন সমস্ত কিছুর ঊর্ধ্বে শিশুর সর্বোত্তম মঙ্গলের স্বার্থে একজন জজ কী পারেন তা তিনি দেখিয়ে দিলেন।

“আইন অনুযায়ী মা কাস্টডি পায় না শিশু সন্তানের, স্পেশালি কন্যা সন্তানের, কিন্তু উনি দিলেন গার্জিয়ানশিপ। আইন অনুযায়ী, বাবার অনুমতি নিয়ে বাইরে যেতে হয়, কিন্তু আদালতের কাছে এটা মনে হয়েছে, শুরু থেকেই বাবা কোনো ধরনের দায়িত্ব স্ত্রী বা সন্তানের প্রতি পালন করছে না। একজন মায়ের ব্যথা, বেদনা, আর্জি শুধু আইনগত না, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে দেখেছেন।”

অভিভাবকত্ব আইন ও পারিবারিক আইন অনুযায়ী, সাধারণত চেলে সন্তানের ক্ষেত্রে ছয় বছর বয়স পর‌্যন্ত মায়ের অভিভাবকত্বে থাকার নিয়ম রয়েছে এবং আর মেয়ে সন্তান বয়ঃসন্ধি পর‌্যন্ত মায়ের হেফাজতে থাকতে পারে। কিন্তু এসব ক্ষেত্রে পিতা স্বাভাবিক অভিভাবক হলেও আদালত সন্তানের কল্যাণের জন্য যেকোনো সিদ্ধান্ত দিতে পারে।

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img